নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজো হচ্ছে বাংলা - বাঙালির অন্যতম শারদোৎসব। বাচ্চা থেকে বুড়ো সকলে এই উৎসবে মাতোয়ারা হয়ে উঠে। আর তাই এই আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এক বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। কমিশনার মনোজ ভার্মার হাত ধরে শুরু হলো বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ পুজো পরিক্রমা।
সূত্রের খবর, প্রতিবছর দুর্গোৎসবের সময়ে শহরের বিভিন্ন প্রান্তের বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য মণ্ডপ পরিক্রমা সম্ভব হয়ে ওঠে না। তাদের সেই আক্ষেপ মেটাতেই এই বছর বিশেষ ব্যবস্থার পথে হাঁটল কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতা পুলিশ বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে পুজো পরিক্রমার জন্য বিশেষ বাসের চালু করে। পুলিশ কমিশনার মনোজ বর্মা শুক্রবার এই বিশেষ বাসের উদ্বোধন করেন।

মোট ২২টি বিশেষ বাসে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে যাওয়া হবে কলকাতার নামী ও বড় বড় পূজা মণ্ডপে। আরাম ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের এই উদ্যোগে উচ্ছ্বাস দেখা গিয়েছে শহরবাসীর মধ্যে।
এই প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার তরফে জানানো হয়, 'প্রতিবছরই শহরের পুজো গুলো ঘোরানোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়। সারা বছরই পুলিশ তাদের সঙ্গে থাকে। কিন্তু পুজোয় যেহেতু তারা ঘুরতে পারে না তাই তাদের জন্য পুলিশের এই বিশেষ উদ্যোগ। আজ মোট ২২ টি বাসে ৪২০ জন প্রবীণ নাগরিক ও ২৩০ জন বিশেষ ভাব সক্ষম বাচ্চারা গেছে। সাবধানতার সঙ্গে পুলিশ তাদের প্রতিটি মণ্ডপে ঘোরাবে।'
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের