68dfc9af732a8_IMG-20251003-WA0185
অক্টোবর ০৩, ২০২৫ বিকাল ০৬:৩৪ IST

প্রাতরাশে বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর থেচা পরোটা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কচুরি পরোটা ভালবাসেন , অথচ ডায়েট মেইনটেন করছেন। জলখাবারের অনেককিছুই খেতে পারেন না প্রোটিনে ভরপুর। আবার এমনও অনেকিছু রয়েছে যা প্রোটিন সহ স্বাদে অতুলনীয়। শরীরচর্চা করা মানুষদের ক্ষেত্রে অন্যতম সেরা জলখাবার থেচা পরোটা। খুবই সহজ উপায়ে বাড়িতে বানিয়ে ফেলুন এই জলখাবার। জিম থেকে এসে বা বাড়িতে ব্যায়াম করে বানিয়ে ফেলুন এই পরোটা।

উপকরণ -

১ চা চামচ মৌরী
১ চা চামচ গোটা জিরে
১/৪ কাপ চিনেবাদাম
১০ কোয়া রসুন
৮টি কাঁচা লঙ্কা
২০০ গ্রাম বাড়িতে তৈরি ছানা
৩ কাপ জোয়ারের আটা বা লাল আটা
স্বাদ মতো নুন
প্রয়োজন মতো ঘি

রন্ধন প্রণালী -

কড়াইয়ে ঘি গরম করে তাতে মৌরী, জিরে, চিনে বাদাম, রসুন, কাঁচালঙ্কা এবং সামান্য নুন দিয়ে হালকা ভেজে নিন। ঠান্ডা হলে এই সবকিছু এক সঙ্গে বেটে নিন। বাটা মশলার সঙ্গে বাড়িতে তৈরি ছানা মিশিয়ে তৈরি করুন পরোটার পুর। এ বার পরোটার জন্য আটা মেখে নিন।

মাঝারি মাপের লেচি কেটে সেগুলিকে হাতের তালুর মাপে বেলে নিয়েতার মধ্যে ভরুন ছানা আর থেচা মশলার পুর। তার পরে আরও এক বার বেলে নিন। গরম তাওয়ায় প্রথমে ওই লেচি সেঁকে নিতে হবে, তার পরে ঘি দিয়ে এ পিঠ ও পিঠ ভেজে নিন। তৈরি হয়ে গেল থেচা পরোটা। আচার, রায়তা বা পছন্দের যেকোনও তরকারি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের