6a7f2344390dd_Gallery_1786716936627
আগস্ট ১৪, ২০২৬ বিকাল ০৭:৪৯ IST

প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক, হারিয়ে যাচ্ছে ৭৩% পড়ুয়া! কমছে স্কুলের সংখ্যাও, উদ্বেগ রিপোর্টে

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের স্কুলশিক্ষায় উদ্বেগজনক ছবি। উচ্চমাধ্যমিক শেষ করার আগেই ৭৩ শতাংশ পড়ুয়া পড়াশোনা ছেড়ে দিচ্ছে। একইসঙ্গে উচ্চতর শ্রেণিতে কমছে স্কুলের সংখ্যাও। সংসদে পেশ হওয়া এস্টিমেট কমিটির রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি শিক্ষা সংক্রান্ত বাজেট ও নীতি নিয়ে রিপোর্ট পেশ করেছে এস্টিমেট কমিটি। সেখানেই স্কুলছুটের পরিসংখ্যান তুলে ধরা হয়। ২০২৪-২৫ সালের পড়ুয়াদের তথ্য বিশ্লেষণ করেছে কমিটি। সেই হিসাবে প্রাথমিক স্তরে ভর্তি হয়েছিল ৬ কোটি ১৮ লক্ষের বেশি পড়ুয়া। ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত সংখ্যাটি কমে দাঁড়ায় ৪ কোটি ৮ লক্ষের কিছু বেশি। মাধ্যমিক স্তরে পড়ুয়ার সংখ্যা নেমে আসে ২ কোটি ৩৬ লক্ষে। উচ্চমাধ্যমিকে সেই সংখ্যা আরও কমে দাঁড়ায় ১ কোটি ৬৪ লক্ষে।

কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, তারও ব্যাখ্যা দিয়েছে কমিটি। দেশের আর্থসামাজিক অবস্থাকে অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি রয়েছে চাকরির অভাব। শিক্ষার খরচ বৃদ্ধিও বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে। ফলে উচ্চশিক্ষার দিকে এগোনোর পথে বাধা বাড়ছে পড়ুয়াদের। পাঠ্যক্রমের পরিবর্তন নিয়েও উদ্বেগ রয়েছে। বার বার সিলেবাস বদলাচ্ছে। অনেক সময় নির্দিষ্ট সময়ে পাঠ্যবইও মিলছে না।

পরীক্ষার ধরনেও একাধিক পরিবর্তন হচ্ছে। এতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা চাপে পড়ছে। তৈরি হচ্ছে বিভ্রান্তিও। পড়াশোনার প্রতি আগ্রহ কমার পিছনে এসব বিষয়ও রয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। শুধু পড়ুয়ার সংখ্যা নয়, কমছে স্কুলের সংখ্যাও। ২০২৪-২৫ সালের তথ্য অনুযায়ী প্রাথমিক স্তরে ৯ লক্ষ ১১ হাজারের বেশি স্কুল ছিল। আপার প্রাইমারিতে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৪ লক্ষ ১২ হাজারে। মাধ্যমিক স্তরে আরও নেমে হয় ১ লক্ষ ৬১ হাজার। উচ্চমাধ্যমিক পর্যায়ে স্কুলের সংখ্যা মাত্র ৯০ হাজার।

তথ্য বিশ্লেষণের পর সমস্যার একটি বড় কারণ চিহ্নিত করেছে এস্টিমেট কমিটি। পর্যাপ্ত স্কুলের অভাবেই উচ্চতর স্তরে পৌঁছতে পারছে না বহু পড়ুয়া। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত এগোনোর পথে তৈরি হচ্ছে বড় ফাঁক। সেই কারণেই প্রায় ৭৩ শতাংশ পড়ুয়া পড়াশোনা ছেড়ে দিচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে সরকারের জন্য সুপারিশও করেছে সংসদীয় কমিটি। প্রাথমিক স্তরের বহু স্কুলকে দ্রুত উন্নীত করার কথা বলা হয়েছে।

সেগুলিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে পড়ুয়াদের কাছাকাছি স্কুলে পড়ার সুযোগ বাড়বে। দূরের স্কুলে যাওয়ার সমস্যাও কমবে বলে মনে করছে কমিটি।শিক্ষাব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি নিয়েও তাই প্রশ্ন উঠেছে। স্কুলের সংখ্যা কমছে উচ্চতর স্তরে। একইসঙ্গে পড়ুয়াদের ঝরে পড়ার হারও বাড়ছে। অর্থনৈতিক চাপের সঙ্গে পরিকাঠামোগত সমস্যাও সামনে এসেছে। সংসদীয় কমিটির রিপোর্টে এই ছবিই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এখন সুপারিশগুলি বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই নজর।

আরও পড়ুন

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের