নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসবের আবহ শেষ হতেই ফের সরব হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাদশীর দিন ব্যাঙ্কশাল আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও বীরভূমের নেতা বিভাস অধিকারীর।
সূত্রের খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা দীর্ঘদিন ধরে আলোচনায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে পর একে একে সামনে আসে একাধিক নাম। এরপর নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বীরভূমের নেতা বিভাস অধিকারী ও পর্ষদের একাধিক আধিকারিককেও গ্রেফতার করে সিবিআই।
শুক্রবার সিবিআই আধিকারিকের পক্ষ থেকে ব্যাঙ্কশাল আদালতে ৭০ পাতার পঞ্চম সাপ্লিমেন্টারি তথা চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়। এই চার্জশিটে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারী এবং তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির।
প্রথমে প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা আলিপুর আদালতে চললেও পরে তা ব্যাঙ্কশাল আদালতে স্থানান্তরিত হয়। বর্তমানে মামলার শুনানি শুরু হয়েছে। সিবিআইয়ের দাবি, দুর্নীতির ষড়যন্ত্র ও বেআইনি নিয়োগ প্রক্রিয়ার পাকা প্রমাণ তাদের হাতে এসেছে। চূড়ান্ত চার্জশিট জমা পড়ার পর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া এখন নতুন মোড় নিল।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের