নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড - প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ। ভয়াবহ এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা ঝাড়খণ্ডে। সোমবার ভেঙে পড়ে রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স। মৃত্যু হয়েছে বিমানে থাকা সকলের। অর্থাৎ, ৭ জনের। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, টা স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, দিন দশেক আগে ধাবায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে গুরুতর আহত হয়েছিলেন সঞ্জয় কুমার নামের এক ব্যক্তি। ধাবার মালিক তিনি। তাঁর শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। সেই জন্য দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য বিচক্র্যাফট কিং এয়ার বিই৯এল মডেলের এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে তাঁর পরিবার।
সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিট নাগাদ রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় এয়ার অ্যাম্বুল্যান্সটি। রাত ১০টা নাগাদ অবতরণের কথা ছিল দিল্লিতে। সন্ধ্যা ৭টা ৩৪ মিনিট নাগাদ কলকাতা এটিএসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার অ্যাম্বুল্যান্সের। এর কিছুক্ষণ পরই ঝাড়খণ্ডের ছাতরায় সিমারিয়া জঙ্গলে ভেঙে পড়ে এয়ার অ্যাম্বুল্যান্স। চিকিৎসক ডাঃ বিকাশ কুমার গুপ্ত, প্যারামেডিক স্টাফ সচিন কুমার মিশ্র, রোগীর দুই আত্মীয় অর্চনা দেবী ও ধুরু কুমার এবং রোগী সঞ্জয় কুমার (৪১) ছিলেন এয়ার অ্যাম্বুল্যান্সে। সকলেরই মৃত্যু হয়েছে। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...