নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সন্তোষ মিত্র স্কোয়ারের পর এবার বিতর্কে মহম্মদ আলি পার্কের পুজো। পঞ্চমীর রাতেই চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিলেন শহরের অন্যতম পুজো মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তারা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে হঠাৎ করেই আলো নিভিয়ে মণ্ডপ বন্ধ করে দেন তাঁরা। দর্শনার্থীদের জন্য মণ্ডপের দরজা বন্ধ করে দেওয়া হয়।
সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বন্ধ হল শহরের আরও এক নামী পুজো। উদ্যোক্তাদের অভিযোগ, প্রতিবছর দর্শনার্থীরা নির্দিষ্ট রুট ধরে মহম্মদ আলী পার্কের পুজোয় আসেন। কিন্তু এই বছর পুলিশ সেই রুট ঘুরিয়ে দিয়েছে। ফলে দর্শনার্থীরা সেভাবে মহম্মদ আলি পার্কে ঢুকতে পারছেন না, বরং ভিড় জমছে সন্তোষ মিত্র স্কোয়ার কিংবা কলেজ স্কোয়ারের মতো অন্যান্য পুজো মণ্ডপে। দর্শনার্থীর ভিড় কমে যাওয়ায় ক্ষোভে শনিবার রাতে মণ্ডপের সব আলো নিভিয়ে দেন উদ্যোক্তারা এবং দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেন।
অন্যদিকে, পুলিশ উদ্যোক্তাদের অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ কমিশনার মনোজ বর্মা স্পষ্ট জানান, দর্শনার্থীদের রুট ঘুরিয়ে দেওয়া হয়নি। কলেজ স্কোয়ার থেকে এমজি রোড হয়ে মহম্মদ আলি পার্কে যাওয়া সম্ভব। তিনি বলেন, 'আমরা কাউকে জোর করে অন্যত্র পাঠাচ্ছি না।'
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের