68c7d02897ea1_WhatsApp Image 2025-09-15 at 2.03.55 PM
সেপ্টেম্বর ১৫, ২০২৫ দুপুর ০২:০৮ IST

প্লাস্টিক বর্জ্য মুক্ত বক্সা পাহাড় , সাফাই অভিযান সহ বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - প্লাস্টিক বর্জ্য পদার্থ সর্বজয়গায় এখন বিরাট সমস্যা। বিশেষ করে পাহাড়ি এলাকায় যারা ঘুরতে যান তারা ভীষণই নোংরাভাবে সেই জায়গা ব্যবহার করেন। যেকোনো জায়গায় প্লাস্টিক জাত বর্জ্য পদার্থ ফেলে রাখেন তারা। সুন্দর পাহাড়গুলোকে একেবারে নোংরা করে দেন। তাই বক্সা পাহাড়কে দূষণমুক্ত করতে এবার নড়েচড়ে বসল আলিপুর জেলা প্রশাসন।

আলিপুরদুয়ারের সবচেয়ে সুন্দর গ্রাম রাজাভাতখাওয়া। গত দুই মাস ধরেই রাজাভাটখাওয়া গ্রাম পঞ্চায়েত প্লাস্টিক বর্জ্য মুক্ত পরিবেশে রাখার চেষ্টা চালাচ্ছে। গত ৫ই সেপ্টেম্বর বিশেষ অভিযান চালায় আলিপুরদুয়ার জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক আর বিমলা বিভিন্ন পাহাড়ে গিয়ে নিজে আবর্জনা সংগ্রহ করেন।শুধু তাই নয় , বিশেষ বাঁশের বাড়ি সহ বিভিন্ন প্লাস্টিকের তৈরি ডাস্টবিন বসানো হয়। সেই ডাস্টবিন গুলোতে যেন ময়লা ফেলা হয় সেই ব্যাপারেও ঘোষণা করা হয়।

প্রায় ১৮০ টির বেশী ডাস্টবিন বসেছে বিভিন্ন গ্রামে। শনিবার মিশন নির্মল বাংলার রাজ্যের এম.ডি সন্তোষা গুপ্তি, অতিরিক্ত জেলাশাসক নৃপেন সিং, জেলা পরিষদের সভাধীপতি স্নিগ্ধা শৈব,বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। অবৈধভাবে কেউ প্ল্যাস্টিক ব্যবহার করলেই রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী,বক্সা পাহাড়ের ১৩ টি গ্রামে সর্বোচ্চ জরিমানা করা হবে ৫০০ টাকা। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত। এমনকি ৫০০ টাকা করে জরিমানার কথাও ঘোষণা করেন তারা। বিভিন্ন  দোকানে প্ল্যাস্টিকের বদলে সুপারির খোল দিয়ে তৈরি থালা,বাটি,গ্লাস,চামচ,মাটির ভাঁর বিলি করেন।

সূত্রের খবর , শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পাহাড় পরিদর্শনে যান স্বয়ং রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। এর আগে লেপচাখা অবদি এর আগে কোন মন্ত্রী এমন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। শনিবার সকালে বক্সার ভিউ পয়েন্ট থেকে হাঁটা শুরু করেন। পাহাড়ে ট্রেক করে শেষ অবদি পৌঁছে যান প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় লেপচাখা গ্রামে।মাঝে ৬ কিমি রাস্তায় ছোট ছোট ময়লা আবজর্না সংগ্রহ করতে করতে ওঠেন। গত এক মাসে বক্সা, সান্তলাবাড়ি, সদরবাজার, লেপচাখা, লালবাংলা, চুনাভাটি, তাসিগাঁও গ্রামগুলি থেকে প্রায় ২ হাজার কেজি আবর্জনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে , সান্তলাবাড়ি থেকে এক্কেবারে লেপচাখা পর্যন্ত আপাতত বসানো ডাস্টবিনে যথেষ্টই ভাল ফলাফল মিলেছে। অনেকেই সেই ডাস্টবিন ব্যবহার করছেন। এতদিন কোনরকম উদ্যোগ না নেওয়ায় নোংরাভাবে ব্যবহার করলেও এবার তারা ডাস্টবিন কাজে লাগাচ্ছেন। দূষণমুক্ত পরিবেশের পক্ষে সায় দিয়েছেন বাসিন্দারা।বাঁশের,বেতের বিশেষ ঝুড়ি,ময়লা তোলার চিমটে,কোদাল, বেলচা,ময়লা পরিবহনের জন্য ব্যাটারিচালিত ছোট গাড়ির ব্যবহার হচ্ছে। ১৫ই সেপ্টেম্বর জঙ্গল খুলছে। স্বাভাবিকভাবেই পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আরও সতর্ক হতে অনুরোধ করা হয়েছে স্থানীয়দের।

বেচারাম মান্না বলেছেন , বক্সা পাহাড়ের সিংহভাগ অংশই ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় রয়েছে। আমরা সবসময় চাই পাহাড় যেন দূষণ মুক্ত থাকে। আমার মূলত দুটো উদ্দেশ্য। প্রথমত, মিশন নির্মল বাংলা কর্মসূচিতে রাজ্যের পর্যটন নির্ভর ৭৩ টি গ্রাম পঞ্চায়েতকে পুরোপুরি আবর্জনামুক্ত করা।রাজাভাতখাওয়া ওই ৭৩ টি পঞ্চায়েতের মধ্যে অন্যতম।পাশাপাশি আমি কৃষি একজন বিপনন দপ্তরের মন্ত্রী। বক্সা পাহাড়ে আদা,রসুন,বড় এলাচ,স্কোয়াশ ভাল চাষ হয়। তাই চাষের দিক থেকে কৃষকরা কিভাবে আর্থিকভাবে লাভবান হবেন সেই দিকেও নজর রাখব।"

আরও পড়ুন

বৃষ্টির রাতে ভেঙে পড়ল মাটির বাড়ি ! ঘুমের মধ্যেই বাবা-মেয়ের মৃত্যু
আগস্ট ৩১, ২০২৬

আহত পরিবারের আরও দুই সদস্য

আশ্রমে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মহারাজ ! ভাইরাল ভিডিও ঘিরে বিক্ষোভ কোচবিহারে
আগস্ট ৩১, ২০২৬

অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

হাওড়ায় স্নিফার ডগের ইশারায় খুলল রহস্য ! ট্রলি ব্যাগ খুলতেই বেরোল ২২ কেজির বেশি গাঁজা
আগস্ট ৩১, ২০২৬

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

কলা বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-খালাসি
আগস্ট ৩০, ২০২৬

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

২০ টাকার চাঁদা নিয়ে তুমুল অশান্তি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালদহ-নালাগোলা রুটের বাস পরিষেবা
আগস্ট ৩০, ২০২৬

যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি

নেহরুর মূর্তি উধাও! জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, ২৪ ঘণ্টার হুঁশিয়ারি কংগ্রেসের
আগস্ট ৩০, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে নোংরা! সেবক রোডে মাখন ভোগের কারখানায় হানা, সিল করল পুরসভা
আগস্ট ৩০, ২০২৬

সেবক রোডে এই অভিযান চালানো হয়

স্কুল-দেবালয়ের গা ঘেঁষেই ‘মদের বার’! রাতে বাড়ির দরজায় টোকা, রায়দিঘিতে আতঙ্ক
আগস্ট ৩০, ২০২৬

স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের