নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভূতনীর প্লাবিত এলাকায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘিরে বাড়ছে আতঙ্ক। বাঁধ ভেঙে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জেরে এবার জলমগ্ন ঘরেই মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সূত্রের খবর, বাঁধ ভাঙা জলে কার্যত বিপর্যস্ত অবস্থা ভূতনি অঞ্চলে। আর এই জলের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। উত্তর নন্দীটোলা এলাকার বাসিন্দা বিবেক মণ্ডলের পরিবার দীর্ঘদিন ধরেই প্লাবনের জেরে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিল। ঘরের ভেতর চারিদিকেই জলমগ্ন অবস্থা। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা বিছানা ও চৌকির ওপর দিন কাটাচ্ছিলেন।
বৃহস্পতিবার চৌকিতে শুয়ে থাকা অবস্থাতেই হঠাৎ জলে পড়ে যায় দেড় বছরের শিশু। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বছর দেড়েকের মৃত শিশুর নাম সুমন মণ্ডল। এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই ঘটনাই প্রথম না এর আগেও ভূতনি অঞ্চলে জমা জলে পড়ে মৃত্যু হয়েছে এক শিশু কন্যার। একের পর এক শিশু মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রতিবার বর্ষায় বাঁধ ভেঙে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। কিন্তু স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয়নি। এর ফলে একের পর এক প্রাণহানি ঘটছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
নদীয়ার ফুলিয়ায় রাতভর বিস্ফোরণের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু পুলিশের
যদিও সেই সময় মদন মিত্র বাড়িতে উপস্থিত ছিলেন না
ঘটনার তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়
ধৃতদের পরে আদালতে পেশ করা হবে
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে লাভলী মৈত্র্র
এবার এক্স ক্যাটাগরি নিরাপত্তা পাবেন অভিষেক
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
বাকি অভিযুক্তদের শনাক্ত করার কাজ করছে পুলিশ
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...