নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া। পিতৃহারা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উমেশচন্দ্র শুক্লা। শুক্রবার সকালে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন উমেশ্চন্দ্র শুক্লা। প্রায় দিন পনেরো আগে শারীরিক অবস্থার চরম অবনতি হয়। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাঝে উন্নতি হলেও হঠাৎই ফের শারীরিক অবস্থার অবনতি হয়। অনেক চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারে খবর পৌঁছাতেই ভেঙে পড়েন সদস্যরা।
পরিবারের তরফে জানানো হয়েছে , ফুসফুসে সমস্যার জেরে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হন উমেশবাবু। এরপর ভেন্টিলেশনে দেওয়া হয়। মাঝে একদিন ভেন্টিলেশন থেকে সরানো হলেও, সেদিন রাতেই ফের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে পুনরায় ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শেষরক্ষা হয়নি।
ছোটবেলা থেকেই ছেলেকে ক্রিকেট নিয়ে সমর্থন করতেন উমেশবাবু। ক্রীড়া মহলের শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলের ক্রীড়া ব্যক্তিত্বরা শোকপ্রকাশ করেছেন। এই দুঃসময়ে অনুরাগীরা লক্ষ্মীরতন শুক্লার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের