নিজস্ব প্রতিনিধি , লাহোর - মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়েছে গোটা বিশ্বে। জ্বালানি সঙ্কট কাটছেনা। যার প্রভাব পড়েছে বাইশ গজেও। আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা হয়ে গেলেও পিএসএল নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জ্বালানি সঙ্কটের জেরে দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ম্যাচ। এছাড়া , ম্যাচগুলো মাত্র দুটি ভেন্যুতে সীমাবদ্ধ থাকবে। পিসিবির এহেন সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। যেখানে সামিল হয়েছে আইসল্যান্ড ক্রিকেট।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন , "জ্বালানি সঙ্কটের জেরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নাগরিকদের চলাচল সীমিত করার আহ্বান জানিয়েছেন। স্কুল বন্ধ, বাড়ি থেকে কাজ করার ব্যবস্থাসহ ঈদের ছুটি বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যুদ্ধের সময়কাল এখনও অনিশ্চিত। আমরা জানি না এই যুদ্ধ কতদিন চলবে। এই মুহূর্তে দর্শকরা বিপুল পরিমাণে আসবে আমরা আশা করিনা। তাই দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ হবে।"
এই ঘোষণার পর পিসিবিকে কটাক্ষ করে আইসল্যান্ড ক্রিকেটের তরফে লেখা হয়েছে , "আমরা সকলেই জানি পিএসএল আসছে। এই লিগে লক্ষ লক্ষ ক্রিকেটভক্তের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সবসময় ভেবেছি পিএসএলের পুরো নাম কি। এবার বুঝতে পারলাম। এর পুরো নাম পেট্রোল শর্টেজ লিগ।"
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইয়ে দিয়েছেন সকলে। কেউ লিখছেন , "পিএসএল এবার প্রাইভেট স্টেডিয়াম লিগ হয়ে গেল।" কেউ বলছেন , "খেলা তো হবে। তবে দেখবে কে?" আর একজন লিখেছেন , "জ্বালানি নেই তাই নাকি দর্শক নেই। এমন অজুহাত আমি এই প্রথমবার শুনলাম।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের