নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ - বিশ্বজুড়ে চলা যুদ্ধের প্রভাবে জ্বালানি সঙ্কট এড়াতে এবার দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তেলঙ্গানার হায়দ্রাবাদে এক সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই কড়া আর্জি জানান। পশ্চিম এশিয়ার অস্থিরতা যাতে ভারতের জনজীবনে বিরূপ প্রভাব ফেলতে না পারে, সেই উদ্দেশ্যেই এই বার্তা দেন তিনি। বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
সূত্রের খবর , হায়দ্রাবাদের ওই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে তেলঙ্গানায় প্রায় ৯,৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন। অনুষ্ঠানে কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও উপস্থিত ছিলেন। বক্তৃতার সময় প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ার যুদ্ধ ও হরমুজ় প্রণালীর অস্থিরতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, আন্তর্জাতিক জলপথে গোলযোগের ফলে জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কা থাকে।
তবে ভারত বর্তমানে সৌরশক্তি ও ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে জোর দিয়ে এই অস্থিরতা সামাল দেওয়ার চেষ্টা করছে। রান্নার গ্যাসের জন্য এলপিজি-র পাশাপাশি এখন পাইপলাইনের মাধ্যমেও গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে যাতে বিদেশি নির্ভরতা কিছুটা কমানো যায়। মোদি আরও জানান, ভারত এখন অচিরাচরিত শক্তির দিকে দ্রুত এগোচ্ছে। গত কয়েক বছরে সৌরশক্তির দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশ হয়ে উঠেছে। এই পদক্ষেপগুলিই ভারতকে বিশ্বজুড়ে চলা জ্বালানি অস্থিরতার মাঝেও শক্তিশালী অবস্থানে ধরে রেখেছে।
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'বর্তমান সময়ে পেট্রল, ডিজেল ও গ্যাস অত্যন্ত সংযমী হয়ে ব্যবহার করতে হবে। যে সব জ্বালানি আমরা বিদেশ থেকে আমদানি করি, সেগুলি যেটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করার চেষ্টা করুন। এতে বিদেশি মুদ্রার সাশ্রয় হবে ও বিশ্বজুড়ে চলা যুদ্ধের সঙ্কটের বিরূপ প্রভাবও দেশের ওপর কম পড়বে'।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের