নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পার্ক সার্কাসে পুলিশের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ শুরু করল প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়ল অশান্তির মূল চক্রী ফরিদুল ইসলাম। তদন্তকারীদের অভিযোগ, সমাজমাধ্যমে উস্কানিমূলক পোস্ট করে লোক জড়ো করার পিছনে সক্রিয় ভূমিকা ছিল তার। ইতিমধ্যেই পার্ক সার্কাস-কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬।
রবিবার বুলডোজার অভিযান এবং বেআইনি নির্মাণ ভাঙার প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস এলাকা। একদল বিক্ষোভকারী রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। শুধু তাই নয়, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একাধিক গাড়িতেও ভাঙচুর চালানো হয়। মুহূর্তের মধ্যে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
এই ঘটনায় আহত হন অন্তত তিনজন পুলিশকর্মী। আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ঘটনার পর সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে গিয়ে আহত আধিকারিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পুলিশের গায়ে হাত পড়লে কোনওভাবেই রেয়াত করা হবে না।
এরপরই তদন্তে গতি আনে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং সমাজমাধ্যমের পোস্ট খতিয়ে দেখে ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, রবিবারের অশান্তিতে লোক জড়ো করা এবং উত্তেজনা ছড়ানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ধৃতকে জেরা করে আরও অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। ঘটনায় ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের নজরে রয়েছে আরও কয়েকজন সন্দেহভাজন।
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের