নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যে SIR চালু হওয়াকে কেন্দ্র করে ফের আতঙ্কের ছায়া। এবার সেই আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ দিনহাটায়। SIR আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৬০ বছরের এক প্রৌঢ়ের। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ।
সূত্রের খবর, মঙ্গলবার পানিহাটিতে SIR আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে SIR আতঙ্কের ছায়া। বুধবার বুড়িরহাট ২ গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার এক ৬০ বছরের প্রৌঢ় SIR আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসীদের দাবি, গত কয়েকদিন ধরেই ওই প্রৌঢ় তীব্র মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন।
পরিবারের দাবি, SIR ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধ। তিনি ভয় পাচ্ছিলেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে তাকে বাংলাদেশে না পাঠিয়ে দেওয়া হয়। আর সেই আতঙ্কের বশেই বুধবার দুপুরে প্রৌঢ় বিষ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের