নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - রবিবার কাঁকসা ব্লকের দুই নম্বর কলোনি এলাকায় ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অন্তত ৪০ জন যাত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, রবিবার কাঁকসা দিক থেকে বোলপুরের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। সেই সময় বিপরীত দিক থেকে বীরভূমগামী একটি যাত্রীবাহী বাস আসছিল। পথে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পিকআপ ভ্যানটি। মুহূর্তের মধ্যে বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে, দুই গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সবচেয়ে গুরুতর আহত হয়েছে পিকআপ ভ্যানের চালক। সংঘর্ষের পর প্রায় আধ ঘণ্টা গাড়ির ভিতরেই আটকে ছিলেন তিনি।
দীর্ঘক্ষণ চেষ্টার পর ক্রেনের সাহায্যে চালককে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। দুর্ঘটনার পরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাজ্য সড়কের যান চলাচল। পরে ক্ষতিগ্রস্ত যান দুটি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিবহণ ব্যবস্থা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের