নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকারি চাকরিতে পদোন্নতি নিয়ে বড়সড় কড়াকড়ি করল নবান্ন। নিয়ম ভেঙে বা পরীক্ষা ছাড়াই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পদোন্নতির অভিযোগ সামনে আসতেই নতুন নির্দেশিকা জারি করল অর্থ দফতর। চাকরি বা বেতন অবিলম্বে বাতিল না হলেও, এবার পদোন্নতি ধরে রাখতে বাধ্যতামূলক পরীক্ষা পাশের শর্ত আরোপ করল রাজ্য সরকার।
বৃহস্পতিবার প্রকাশিত অর্থ দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, ২০১৯ সালের পর যেসব কর্মী কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় অংশ না নিয়েই বা নিয়ম বহির্ভূতভাবে লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক পদে উন্নীত হয়েছেন, তাদের পদোন্নতি পুনর্বিবেচনা করা হবে। তবে তাদের তাৎক্ষণিকভাবে আগের পদে ফিরিয়ে দেওয়া হবে না কিংবা বর্তমান বেতনও কাটা হবে না। সরকার জানিয়েছে, আপাতত এই পদগুলিকে ‘এক্স-ক্যাডার পোস্ট’ হিসেবে গণ্য করা হবে।
সংশ্লিষ্ট কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের অধীনে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় পাশ না করা পর্যন্ত তাদের বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতনবৃদ্ধি স্থগিত থাকবে। পরীক্ষায় সফল হলেই পুনরায় স্বাভাবিক নিয়মে বেতন বৃদ্ধি কার্যকর হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে নতুন করে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
যারা অবসরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন, তাদের ক্ষেত্রেও পৃথকভাবে বিষয়টি বিবেচনা করে প্রয়োজন হলে পরীক্ষা থেকে ছাড় দেওয়ার প্রস্তাব অর্থ দফতরে পাঠানো হবে। মৃত কর্মীদের পরিবারের প্রাপ্য গ্র্যাচুইটি বা অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রেও পদোন্নতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের