নিজস্ব প্রতিনিধি, হুগলী - চরম জলসংকটে ব্যান্ডেল ইএসআই হাসপাতাল। গত রবিবার সকাল থেকে জল সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনেরা। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পানীয় জল থেকে শুরু করে শৌচালয়ের জলের অভাবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালের দৈনন্দিন পরিষেবা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুটি জলের পাম্প একসঙ্গে খারাপ হয়ে যাওয়ায় ওভারহেড ট্যাঙ্কে জল তোলা যায়নি। ফলে হাসপাতালের প্রায় সব ওয়ার্ডেই দেখা দেয় জল সংকট। পরিস্থিতি সামাল দিতে চুঁচুড়া পুরসভা থেকে একটি জলের ট্যাঙ্ক আনা হয়। এছাড়াও জরুরি ভিত্তিতে পানীয় জলের যোগান দিতে কুড়ি লিটারের জলের জার কিনে ওয়ার্ডে ওয়ার্ডে পাঠানো হয়।

তবে শৌচালয়ে রাত পর্যন্ত একফোঁটা জল না থাকায় সমস্যায় পড়েন রোগীরা। একাধিক রোগীর অভিযোগ, হাসপাতালের মতো জায়গায় এমন অব্যবস্থা অচিন্তনীয়। সকাল থেকে জল না পেয়ে ভয়ানক অসুবিধায় আছি।”

কেউ কেউ বাধ্য হয়ে বাইরে থেকে বোতলের জল কিনে ব্যবহার করেছেন। হাসপাতালের সুপার বা ওয়ার্ড মাস্টার মুখ খুলতে না চাইলেও, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রবিবার রাতেই ইছাপুর থেকে মিস্ত্রি ডেকে এনে পাম্প সারানোর কাজ শুরু হয়েছে। সোমবার সকালেও ইঞ্জিনিয়ারদের কাজ করতে দেখা গেছে। ওভারহেড ট্যাঙ্কে জল না ওঠায় বিকল্প পাইপলাইনের মাধ্যমে কিছুটা জল সরবরাহ করা হয়েছে, তবে তা পর্যাপ্ত নয়।

জানা যাচ্ছে, দুটি পাম্পের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় সম্পূর্ণ মেরামতির কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। ততদিন পর্যন্ত পুরসভা থেকে জল এনে ও জার কিনে হাসপাতালের পানীয় ও ব্যবহারযোগ্য জলের ব্যবস্থা চালিয়ে যাওয়া হবে।হাসপাতালের এক রোগী জানান, “কাল সকাল থেকে জল ছিলনা। আমরা বাইরে থেকে জল এনে খাচ্ছিলাম। আজ সকাল ৮ টা থেকে জল আসা শুরু করে। এখন সেগুলোই নিয়ে আসছি।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের