68adc518860e2_WhatsApp Image 2025-08-26 at 7.47.53 PM
আগস্ট ২৬, ২০২৫ রাত ০৮:০৭ IST

পাবদা মাছের হিং ফোড়ন , জেনে নিন সহজ রন্ধন পদ্ধতি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইলিশ , চিংড়ি , ভেটকি ছাড়াও বাঙালিরা পাবদা মাছের পোকা। ইলিশ চিংড়ির আকাশছোঁয়া দামে অনেকেই হিমসিম খাচ্ছেন। তবে তার থেকেও বড় কথা দেশী পাবদা খেতে ভীষণই পছন্দ করেন অনেকেই। পাবদার ঝাল সর্ষে পাবদা খুবই জনপ্রিয় পদ। এবার জেনে নিন নতুন এক পাবদার পদ। নাম পাবদার হিং ফোড়ন।

উপকরণ - 

৪টি পাবদা মাছ , ৮-১০টি ভাজা বড়ি (মুসুর ডাল), ২টি টম্যাটো কুচি, ১ চা চামচ আদার রস, ৬-৭টি কাঁচা লঙ্কার কুচি , ১/৪ কাপ ধনে পাতা কুচি , ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ হিং, ২ টেবিল চামচ সর্ষের তেল , স্বাদমতো নুন।

রন্ধন পদ্ধতি  -

মাছে নুন এবং এক চিমটে হলুদ গুঁড়ো এবং কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিন। অন্য দিকে, ১ টেবিল চামচ জলে ১ চা চামচ হিং ভিজিয়ে রেখে দিন। একটি প্যান আঁচে বসিয়ে তাতে তেল গরম করে বড়ি ভেজে তুলে রাখুন। এরপর কড়াইয়ে একে একে মাছগুলো দিন। হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। তার পরে ন্যাপকিনে তুলে রেখে দিন।

এবার প্যানে কালো জিরে, ৩টি চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তারপর টম্যাটো কুচি, আদার রস, ৩টি কাঁচা লঙ্কা কুচি, বাকি হলুদ গুঁড়ো ও নুন দিন। ভালভাবে মশলা কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এক কাপ গরম জল দিয়ে ফোটান। জল ফুটলে ভাজা মাছগুলো ধীরে ধীরে ঝোলে দিয়ে দিন। তার পরে দিন ভেজে রাখা বড়ি, বাকি ২টি কাঁচ লঙ্কা কুচি এবং হিং ভেজানো জল। মাছগুলো হালকা হাতে নেড়ে নিয়ে ঝোল যতটা ঘন চান, ততখানি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এই রান্নাটি কিছুটা মাখা মাখাই হবে। উপরে ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের