নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - বিরাট ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ দেশে। সোমবার হরিয়ানা সরকারের অ্যাকাউন্ট থেকে ৫৯০ কোটি টাকা উধাওয়ের অভিযোগ ওঠে। তবে মঙ্গলবার এই অভিযোগ ভুয়ো বলে প্রমাণিত হয়। হিসেব গড়মিলের কথা বলে নতুন সুর তুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।
সূত্রের খবর , IDFC ফার্স্ট ব্যাঙ্কে হরিয়ানা সরকারের একটি দফতরের অ্যাকাউন্ট রয়েছে। সেখানে ৫৯০ কোটি টাকা ছিল। অভিযোগ টাকার অঙ্কে গড়মিল পাওয়া যায়। এরপর বিজেপির তরফে বেসরকারি ব্যাঙ্কে থাকা সরকারের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে শেষমেষ সেই টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। কি কারণে , এই বিপুল টাকার বেহিসেব দেখা গেল তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তবে ঘটনাটির সঙ্গে IDFC ফার্স্ট ব্যাঙ্কের চণ্ডীগড় শাখার কয়েকজন আধিকারিক যুক্ত থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি বলেন , "আমি স্পষ্ট করতে চাই গতকাল সরকারের অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ টাকার গড়মিল হয়েছিল তা পুরোটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার নেপথ্যে ব্যাঙ্ক আধিকারিক বা কোনও সরকারি আধিকারিক জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কেউ বা একাধিক দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের