নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে গেল শহরের অন্যতম বড় পুজো মহম্মদ আলি পার্কের পুজো। গতকালের অচলাবস্থার পর ষষ্ঠীর দুপুরে বিশেষ বৈঠকের মাধ্যমে জট কেটে ফের উন্মুক্ত হল বহুল প্রতীক্ষিত প্যান্ডেল।
সূত্রের খবর, পঞ্চমীর রাত থেকে কার্যত বন্ধ হয়ে যায় উত্তর কলকাতার অন্যতম পুজো মহম্মদ আলি পার্ক। অভিযোগ উঠে, পুলিশের ভিড় নিয়ন্ত্রণে গার্ডরেল বসানোর পদ্ধতিতে দর্শনার্থীরা প্রবেশ করতে পারছিলেন না। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে উদ্যোক্তারা লাইট নিভিয়ে ব্ল্যাকআউট ঘটান এবং কালো পর্দায় লেখা টাঙিয়ে বিক্ষোভ জানান।
পরিস্থিতি সামাল দিতে রাত থেকেই সক্রিয় হয়ে ওঠেন স্থানীয় কাউন্সিলর রেহানা খাতুন। রবিবার দুপুরে জোড়াসাঁকো থানায় অনুষ্ঠিত বৈঠকে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় বসেন স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। দীর্ঘ আলোচনার পর অবশেষে সমাধান সূত্র বের হয়। বিকেল চারটের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় মণ্ডপ।
বৈঠক শেষে পুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ' গতকাল একটা সমস্যা হয়েছিল। কিছু বিষয় আমাদের পক্ষ থেকে বোঝার সমস্যা হয়েছিল। যার জন্য আমরা বন্ধ করে দেই। এই বিষয়টা আমরা আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানাই। তিনি জোড়াসাঁকো থানায় ডিসি ম্যাডামের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেন। ডিসি ম্যাডামও খুব ভালো করে বুঝেছে আমাদের আবেগটা।'
উদ্যোক্তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, 'গতকাল ব্যারিকেডের জন্য ভিড়টা অন্যদিকে বেশি ঘুরে যাচ্ছিল। আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধানটা হয়েছে। দর্শনার্থীরা এখন আসতে পারেন মণ্ডপে। আশা করি মানুষ যেরকম আমাদের প্যান্ডেলে আসতো সেরকমই আসবে।'
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের