নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে সম্ভাব্য অশান্তির আশঙ্কা। সেই কারণেই আগেভাগে সতর্কতামূলক পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে সব জেলার জেলাশাসকদের সতর্ক করল নবান্ন। সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারকে বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয়। আগামী ২৩ মার্চ বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশের পর বহু এলাকায় ভোটারদের নাম মিলিয়ে দেখার জন্য ভিড় বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
সেই প্রেক্ষিতেই শনিবার জেলাশাসকদের কাছে চিঠি পাঠিয়ে সতর্ক করেছে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। চিঠিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। তাই আগে থেকেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখা, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গেও যোগাযোগ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলা হয়েছে।
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের