68cd3b70a9bf4_IMG_6871
সেপ্টেম্বর ১৯, ২০২৫ দুপুর ০৪:৪৬ IST

অতিরিক্ত ঋণের চাপে আত্মঘাতী যুবক, ন্যায়বিচারের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - মাত্রাতিরিক্ত ঋণের বোঝা, লাগাতার মানসিক অত্যাচার!  সহ্য করতে না পেরে শেষমেশ গলায় ফাঁস লাগিয়ে জীবনের ইতি টানলেন রাকেশ চন্দ্র। মৃত্যুর আগে মোবাইলে রেকর্ড করে রেখে গেলেন এক হৃদয়বিদারক বার্তা। ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়।

রাকেশের মৃত্যুতে  চিকিৎসকের কাছে জিজ্ঞাসাবাদ স্থানীয় বাসিন্দাদের 

স্থানীয় সূত্রে খবর, ভিডিওতে রাকেশ জানান, এক স্থানীয় চিকিৎসকের কাছ থেকে তিনি মাত্র পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু পরে তাঁর কাছে ২৫ লাখ টাকা দাবি করা হয়। টাকার এই অস্বাভাবিক তাগাদায় প্রতিদিন ফোনে চলছিল চাপ ও হুমকি। রাকেশ অনুরোধ করে গিয়েছেন, “মা ও বোনকে যেন কেউ বাড়ি থেকে তাড়িয়ে না দেয়, বোনের বিয়ের ব্যবস্থা যেন হয়।” রাতের অন্ধকারে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ।

আত্মহত্যা করার আগে  রাকেশের শেষ ভিডিও রেকর্ড 

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান মিদ্দে জানান, রাকেশ চন্দ্র সরকারি প্রকল্পে কাজ করেছিলেন । কিন্তু কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত সেই টাকা ফেরত দেয়নি। রাকেশকে বিভিন্ন ভাবে ফোনে হুমকি দেওয়া হতো। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।”

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান মিদ্দে 

অভিযুক্ত চিকিৎসক কাশী মাইতি দাবি করেছেন, “রাকেশ ২৫ লাখ টাকা ধার নিয়েছিল, আমি শুধু আমার প্রাপ্য টাকা ফেরত চেয়েছি, কোনোরকম চাপ দিইনি ।”

অভিযুক্ত চিকিৎসক কাশী মাইতি 

এদিকে, রাকেশের পরিবারের অভিযোগ একেবারেই অন্যরকম। তাদের কথায়, চার বছর আগে রাকেশ একটি বড় প্রকল্পে কাজ করেছিলেন, কিন্তু প্রায় ১৮ লাখ টাকার পেমেন্ট তিনি পাননি। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে সেই টাকা আটকে রেখেছে। কাজের টাকা আটকে থাকা ও ঋণের টাকা শোধের তাগিদে মানসিক চাপে দিন দিন ভেঙে পড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত এই মানসিক যন্ত্রণাই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। পরিবারের আবেদন, “যারা রাকেশকে মানসিকভাবে চাপে ফেলেছে, পুলিশের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।” স্থানীয় মানুষও একবাক্যে দোষীদের শাস্তির দাবি তুলেছেন।

মৃত রাকেশের মা রাখি চন্দ্র ও বোন 

রাকেশের মা রাখি চন্দ্র জানান, আমার ছেলে ডাক্তারবাবুর বাড়িতে প্রমোটিংয়ের কাজ করেছিল । আমার ছেলে আমায় বলেছিল ৫ লাখ টাকার বিনিময় বারবার ফোন করে হুমকি দিত। অথচ ডাক্তারবাবুর দাবি আমার ছেলে নাকি ২৫ লাখ টাকা ধার নিয়েছে। যদিও আমি সঠিক জানিনা ।ছেলের ওপর প্রচণ্ড চাপ ছিল। আমি শুধু চাই যারা দায়ী, তাদের শাস্তি হোক।”

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের