নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পেশায় স্কুল শিক্ষক। পুরোনো টালির বাড়ি। শিক্ষকতা করেই সংসার চালান। মুখে সবসময় লেগে থাকত চওড়া হাসি। বছর কুড়ি আগে ঠাকুরদার থেকে পায়রা পোষার নেশা লেগে যায়। ব্যাস , তারপর থেকে আর কে আটকায়। তখন থেকেই পায়রাপ্রেমী হয়ে উঠলেন। বছর কুড়ি ধরে এই পায়রা প্রেমেই যে পাতা ছিল মরণফাঁদ তা কোনোভাবেই টের পাননি। বিষয়টা ভীষণই জটিল।
বর্তমানে অরিন্দম বাবুর ছাদে সাদা , ধূসর , বাদামি মিলিয়ে প্রায় ৮০ টা পায়রা। তবে তার মালিক নেই। প্রতিদিন ভোরেই মালিক দানার হাঁড়ি হাতে ছাদে আসতেন। নিজের সন্তানদের মতই নাম রেখেছিলেন তাদের। বাঁশের খোপ সহ খড়ের বিছানাও বানিয়েছিলেন নিজের হাতে। সবই যখন ঠিকঠাক চলছিল ঠিক তখনই জীবনে নেমে এল চরম অন্ধকার।
একদিন হঠাৎই হালকা কাশি শুরু হয়। ঠাণ্ডা লেগেছিল ভেবে হোমিওপ্যাথি বড়ি খেলেন। ঠিক তো হলই না , বরং কাশি আরও ঘন হল। রাতে ঘুমের ঘোরে কাশি , হাঁটলে হাঁপানি। স্ত্রী জিজ্ঞেস করেছিলেন , অতিরিক্ত পায়রার সঙ্গে থাকার জন্য এমন হচ্ছে কী? প্রশ্নটা ভীষণই ভিত্তিহীন বলে মনে করেন। একদিন স্কুলে চরম কাশি হওয়ায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান।
এক্স-রে, HRCT, রক্তপরীক্ষা সব করানো হয়। ডাক্তার দেখে ডাক্তার ভ্রু কুঁচকে বললেন, chronic hypersensitivity pneumonitis-এ আক্রান্ত অরিন্দম। যা পাখি থেকেই হয়।ডাক্তারি ভাষায় এই রোগের নাম Bird Fancier’s Lung যা একধরনের ক্রনিক হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস। এর কারণ পাখির পালক, মল, শুকনো ধুলো যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু নিঃশ্বাসের সঙ্গে ঢুকে ফুসফুসের টিস্যুতে ক্ষতি করে। এরপর রোগ বাড়ল। স্টেরয়েড, ইনহেলার, অক্সিজেন সিলিন্ডার সবই এল।
একদিন হঠাৎই স্ত্রী ঘরে ঢুকে দেখেন স্বামীর নিথর দেহটি। কাছে এসে দেখেন হৃদপিন্ড ওঠা নামা করছেনা। কিছুক্ষণ চুপ করে বসে থাকলেও হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি। গল্প থেকে একটাই শিক্ষা যে সবকিছুই সীমিত জায়গায় থাকা উচিত। আসলে ডাক্তারবাবু বলেছিলেন, " ভালবাসা যখন সীমা ছাড়িয়ে যায় , তখন কোনটা বিষ কোনটা অমৃত তা বোঝা দায় হয়ে ওঠে।"
স্যোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন বলেছেন , "২৫ বছর ধরে পায়রা পুষেও কোনো রোগ হয়নি আমার। তাই এটা মানতে পারলাম না।" কেউ বলেছেন, " নিশ্চই তার অন্য রোগ ছিল।" আবার কেউ বলেছেন, " ডাক্তার কখনও ভুল বলতে পারেনা। পাখি থেকে রোগ ছড়াতেই পারে , এখানে না হওয়ার কিছু নেই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের