নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজোর উৎসবের ভিড়ে রাজনীতি এবার মিশেছে অন্য স্বাদে। একদিকে, অষ্টমীর দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুচকা খাওয়া ভাইরাল হয়েছে। অপরদিকে, দ্বাদশীতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ফুচকা খাওয়ার ভিডিওও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর, অষ্টমীর দিন কন্যা আজানিয়াকে নিয়ে দমদমে সাধারণ বাঙালির মতো ফুচকার লাইনে দাঁড়িয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শালপাতার বাটিতে মেয়ের সঙ্গে ফুচকা খাওয়ার সেই স্বাভাবিক মুহূর্ত ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ওঠে। রাজনীতির কড়া মুখোশের আড়ালে এক সহজ, পারিবারিক অভিষেককে দেখে আনন্দিত হন সাধারণ মানুষ।
কিন্তু এখানেই শেষ নয়, দ্বাদশীর দিন কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে দেখা যায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও কর্মীদের সঙ্গে ফুচকার আসরে। তবে তাঁর ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেন, 'ফুচকা নয়, যেন পেয়ারা খাচ্ছেন শুভেন্দু।' কেউ আবার ঠাট্টা করেন, 'ক্যামেরা আছে কি না দেখে তারপর কামড় বসান!' মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।
তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর ভিডিও শেয়ার করে কটাক্ষ করেন, 'ময়ূরের পালক গায়ে লাগালেই কাক ময়ূর হয়ে যায় না, দিনের শেষে কাক কাকই থাকে।' মন্তব্য ঘিরে ফের তৃণমূল-বিজেপি তরজা চরমে ওঠে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের