নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - চোখে আতঙ্ক আর মনে অনিশ্চয়তা বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার ছায়া এবার স্পষ্ট হয়ে উঠল সীমান্তে। রবিবার ভোর থেকে বসিরহাট মহকুমার ঘোজাডাঙা আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে ফেরা বহু ভারতীয় নাগরিকের ভিড় সেই উদ্বেগেরই ছবি তুলে ধরল। আতঙ্কের আবহ পেরিয়ে দেশে ফেরা মানুষদের চোখেমুখে যেন স্বস্তি ফুটে উঠছে।
ভোরের আলো ফোটার আগেই সীমান্তের ওপারে দীর্ঘ লাইন। কারও হাতে সামান্য ব্যাগ, কারও কোলে শিশু সব মিলিয়ে এক চাপা উৎকণ্ঠার পরিবেশ। ফিরে আসা মানুষদের অনেকেই জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অশান্ত পরিস্থিতিতে সেখানে থাকা কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। কাজ, ব্যবসা কিংবা আত্মীয়ের বাড়িতে যাওয়া যে কারণেই হোক, পরিস্থিতি ঘোরালো হতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা।
সীমান্তে পৌঁছে সেই ভারতীয়দের মুখে স্বস্তির ছাপ। বিশেষ করে মহিলা ও শিশুদের নিয়ে থাকা পরিবারগুলির মধ্যে উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। ঘোজাডাঙা সীমান্তে বিএসএফ ও ইমিগ্রেশন দফতরের তরফে ছিল কড়া নজরদারি। প্রতিটি যাত্রীর বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়, পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াও চালানো হয়। কোনওরকম নিরাপত্তা ঝুঁকি এড়াতেই সীমান্তে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের