নিজস্ব প্রতিনিধি, দিল্লি – লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে শাসকদলের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এই নিয়ে ভোটাভুটির দিনক্ষণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এবার অনাস্থা প্রস্তাবে সই করবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল।
তৃণমূলের দাবি, দীর্ঘদিন ধরে সংসদের কার্যপ্রণালী এবং বিরোধী দলের বক্তব্য তুলে ধরার সুযোগ নিয়ে আপত্তি রয়েছে তাঁদের। তাই লোকসভায় স্পিকার ওম বিড়লাকে অপসারণের প্রস্তাবে সমর্থন করবে তৃণমূল। আগামী সোমবার থেকে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। সেখানে লোকসভার স্পিকার ওম বিড়লার অপসারণের বিষয় নিয়ে সরব হবেন বিরোধীরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরেন রিজিজু বলেন, ‘‘আগামী ৯ মার্চ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আমরা লোকসভায় আলোচনা করব। নিয়ম অনুযায়ী, বিরতির পর সভা শুরু হলে প্রথম দিনেই এই আলোচনা করতে হয়। আলোচনার পর পক্ষে-বিপক্ষে ভোট হবে।“ উল্লেখ্য, প্রথম পর্যায়ে লোকসভার বাজেট অধিবেশন গত ২৮ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে, দ্বিতীয় পর্যায়ে ৯ মার্চ থেকে শুরু হবে। চলবে ২ এপ্রিল পর্যন্ত।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের