নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ওবিসি সংশোধনী বিলকে কেন্দ্র করে বিধানসভায় চরম নাটকীয় পরিস্থিতি। ভোটাভুটির ঠিক আগে ওয়াকআউট, দলের অন্দরে বিভ্রান্তি সব মিলিয়ে সরগরম হয়ে উঠল বিধানসভা। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ সমর্থনে পাশ হয়ে গেল বহুল আলোচিত ওবিসি সংশোধনী বিল।
সোমবার বিধানসভায় ওবিসি সংশোধনী বিল পেশের পর দীর্ঘ আলোচনা হয়। এরপর ভোটাভুটির সময় স্পিকার নির্দেশ দিতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ একদল তৃণমূল বিধায়ক অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান। তাদের মধ্যে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ও শিউলি সাহা-সহ একাধিক বিধায়ক। তবে ঋতব্রত শিবিরের সকলেই যে বেরিয়ে যেতে পেরেছিলেন তা নয়। ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, হাসনের কাজল শেখ, বসিরহাট উত্তরের তৌসিফুর রহমান, সাগরদিঘির বায়রন বিশ্বাস এবং মুরারইয়ের মোশারফ হোসেন অধিবেশন কক্ষেই থেকে যান।
স্পিকার ভোটাভুটির ঘোষণা করার পর নির্ধারিত সময়ের মধ্যে তারা বেরোতে না পারায় আর তাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এই পাঁচ বিধায়ক ভোটাভুটিতে অংশ না নিলেও তাঁদের কাছে গিয়ে অভিনন্দন জানান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তার মন্তব্য, 'আপনারা থেকে ঠিক করেছেন, ওরা বেরিয়ে গিয়েছে যাক।' শেষ পর্যন্ত ভোটাভুটিতে ১৮৬ ভোটে বিলটি পাশ হয়। বিপক্ষে পড়ে ১৭টি ভোট এবং ৬ জন ভোটদানে বিরত থাকেন।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের