নিজস্ব প্রতিনিধি , আগরতলা - অন্যায়ভাবে আর্থিক দাবি মেটাতে অস্বীকার করায় এক পরিবারের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার ফুলতলী এলাকায়। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যদিও এ বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , আনোয়ার হোসেন পরিবার-সহ মতিনগর এলাকায় বসবাস করেন। শুক্রবার রাতে প্রতিবেশী আবুল হোসেন, আবু কালাম সহ কয়েকজন হঠাৎ তাঁদের বাড়িতে উপস্থিত হন। কোনও কারণ না দেখিয়েই দশ লক্ষ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় আনোয়ার, তাঁর বাবা হাসেম মিয়াকে মারধর করা হয় বলে অভিযোগ।

বাধা দিতে গেলে আনোয়ারের স্ত্রী পারুলা খাতুনকে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এরপর বাড়িতে ভাঙচুর চালিয়ে জোরপূর্বক ৮০ হাজার টাকা, পরিধেয় সোনার গয়না নিয়ে পালায় অভিযুক্তরা। প্রাণরক্ষার তাগিদে পরিবারটি পাশের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। পরদিন সকালে নিরাপত্তার আশঙ্কায় বাড়ি না ফিরে থানায় আশ্রয় নেন তাঁরা।
এ প্রসঙ্গে পারুলা খাতুন সংবাদমাধ্যমকে জানান, 'এই ঘটনার পর থানায় গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। উল্টে আমাদেরই দোষী হিসেবে তুলে ধরতে চাইছে। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার আবেদন জানাচ্ছি। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাই'।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের