68b84a1b2852a_WhatsApp Image 2025-09-03 at 7.28.36 PM
সেপ্টেম্বর ০৩, ২০২৫ বিকাল ০৭:৩১ IST

অনুষ্ঠান বাড়ির অপেক্ষা ভুলুন , বাড়িতেই বানিয়ে ফেলুন বিয়েবাড়ির মত সুস্বাদু চিকেন স্যাসলিক

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকেন দিয়ে বানানো যায় নানারকমের সুস্বাদু স্টার্টার। চিকেনের সলিড পিস দিয়ে কাবাব , মালাই কাবাব , রেশমি কাবাবের মত সুস্বাদু আইটেম পছন্দ করেন সকলেই। তবে গরম গরম আরও একটি সুস্বাদু খাবার বানানো যায়। সম্প্রতি বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানে এই পদটি খেতে পছন্দ করেন সকলেই। এবার অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা কেন করবেন , কেনই বা দোকান থেকে নেবেন , বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিকেন স্যাসলিক।

উপকরণ:

মুরগির মাংস - ৫০০ গ্রাম সলিড টুকরো করে কাটা 
টক দই - আধ কাপ
পেঁয়াজ - ২টি
আদা - এক টুকরো 
রসুন - ৬-৭ কোয়া
কাঁচা লঙ্কা -  ৩টি
ধনেপাতা - ১ কাপ
গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
আমচুর গুঁড়ো - ১ চা চামচ
পাঁচ ফোড়ন গুঁড়ো - ১ চা চামচ
মাখন - ৪ টেবিল চামচ
কাঠকয়লা - ৩-৪ টুকরো
সর্ষের তেল - ৩ টেবিল চামচ
নুন - স্বাদমতো

প্রণালী -

পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি বড় বাটিতে প্রথমে ফেটানো টক দই দিন। তাতে বেটে রাখা মশলা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, আমচুর গুঁড়ো, নুন আর সর্ষের তেল মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তাতে মাংসের টুকরোগুলি ভাল করে মেখে ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন।

এরপর মাংসের টুকরোগুলি কবাব স্টিকে গেঁথে নিন। এবার ফ্রায়িং প্যানে মাখন গরম করে কবাবগুলি হালকা হালকা করে ভেজে নিন। কবাবগুলি একটি বাটিতে রেখে অপর একটি বাটিতে কাঠকয়লা গরম করুন। বড় বাটির মধ্যে ছোট বাটিটা রেখে তার উপরে ঘি দিয়ে চাপা দিন। রান্না করা মাংসের টুকরোর সঙ্গে কাঠকয়লার বাটি এ ভাবে অন্তত আধ ঘণ্টা রাখুন। কাসুন্দি আর মেয়োনিজের মিশ্রণের সঙ্গে পরিবেশন করুন চিকেন স্যাসলিক।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের