নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR শুনানিতে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এল ফর্ম - ৬ ইস্যু। বুধবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে নির্বাচন কমিশনের দফতরে বিপুল সংখ্যক ফর্ম -৬ জমা পড়ার বিষয়টি তোলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে কার্যত স্পষ্ট বার্তা দিল শীর্ষ আদালত।
বুধবার মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। শুনানির মাঝেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, ' মঙ্গলবার নির্বাচন কমিশনের দফতরে একসঙ্গে একাধিক ফর্ম -৬ জমা পড়েছে।' তার বক্তব্য, ' চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। বিবেচনাধীনদের নামের নিষ্পত্তি করার কাজ চলছে। এখন এই অবস্থায় বান্ডিল বান্ডিল ফর্ম ৬ জমা পড়ছে কেন?'
এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র বলেন, ' অনুমানের ভিত্তিতে কথা বলবেন না।' এদিকে কমিশনের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী নাইডু জানান, ' নিয়মে বলা হয়েছে মনোনয়নের শেষ দিন পর্যন্ত ফর্ম ৬ জমা দেওয়া যাবে। এমনকি যার আজ আঠারো বছর বয়স হচ্ছে, তিনিও আবেদন করতে পারেন। কারোর অধিকার এক্ষেত্রে আটকানো যায় না।'
দুপক্ষের সওয়াল জবাব শোনার পর প্রধান বিচারপতি বলেন, ' আপনারা অভিযোগ তুলতে পারেন কিন্তু এ ধরনের ঘটনা নজির আছে। সমস্যা হল কারা আবেদন করছেন, তা আমাদের জানার কোন সুযোগ নেই।'
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের