নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে বায়ুসেনার উইং কমান্ডারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পাকিস্তানি হ্যান্ডলারদের 'হানিট্র্যাপ'-এ পড়েই তিনি তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে 'অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট'-এ মামলা হয়েছে। বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অভিযুক্ত আধিকারিক।
৩১ মে ওই উইং কমান্ডারকে গ্রেফতার করা হয়। তদন্তে একটি বড় তথ্যপাচার চক্রের সন্ধান করতে গিয়ে তাঁর নাম উঠে আসে। দেশের প্রতিরক্ষা ও বাহিনীর গোয়েন্দা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ওই চক্র সক্রিয় ছিল বলে তদন্তকারীদের দাবি। সেই সূত্র ধরেই অভিযুক্ত আধিকারিকের গতিবিধির উপর নজর রাখা শুরু হয়। পরে তথ্যপ্রমাণ হাতে আসতেই তাঁকে আটক করা হয়।
দিল্লি পুলিশের এক সূত্রের দাবি, সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল ওই উইং কমান্ডারের। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। নিয়মিত ভিডিয়ো কল ও চ্যাটিং চলত। তদন্তকারীদের অভিযোগ, সেই সম্পর্ককেই কাজে লাগিয়ে তাঁকে ফাঁসানো হয়। বিশ্বাস অর্জনের পর ওই মহিলা বাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য চাইতে শুরু করেন। এমনকী ছবি ও ভিডিয়োও চাওয়া হয়েছিল।
পুলিশের দাবি, ওই ফাঁদে পড়েই প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহ করেন অভিযুক্ত। শুধু তাই নয়, তাঁর এক সহকর্মীর মোবাইলেও একটি বিশেষ সফ্টওয়্যার ইনস্টল করে দিয়েছিলেন বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, সেটি স্পাইওয়্যার অথবা রিমোট-অ্যাকসেস ম্যালওয়্যার হতে পারে। এই ধরনের সফ্টওয়্যারের মাধ্যমে ফোনের তথ্য, অবস্থান ও কথোপকথনে নজরদারি করা সম্ভব।
তদন্তকারীদের আরও দাবি, বিষয়টি শুধুমাত্র একজন আধিকারিকের তথ্য সংগ্রহে সীমাবদ্ধ ছিল না। বায়ুসেনার অন্য সদস্যদের সম্পর্কেও তথ্য জোগাড়ের চেষ্টা করা হয়েছিল বলে সন্দেহ। ওই উইং কমান্ডারের সঙ্গে যে সমাজমাধ্যম অ্যাকাউন্টে যোগাযোগ চলত, সেটি পাকিস্তান থেকে পরিচালিত হত বলে তদন্তে উঠে এসেছে। ফলে গোটা ঘটনায় পাকিস্তানি হ্যান্ডলারদের যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
বায়ুসেনার এক মুখপাত্র জানান, অভিযুক্ত আধিকারিকের উপর বেশ কিছু দিন ধরেই নজর রাখা হচ্ছিল। সমস্ত তথ্য যাচাই করার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঠিক কোন কোন গোপন তথ্য তাঁর মাধ্যমে বাইরে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সেই বিষয়টি জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
তদন্তকারী সূত্রের খবর, অভিযুক্তের ব্যক্তিগত জীবন নিয়েও খোঁজ নেওয়া হয়েছে। সেই সময়েই সমাজমাধ্যমে ওই মহিলার সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি সামনে আসে। সম্পর্কের সুযোগ নিয়ে কী ভাবে তাঁকে ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ওই অ্যাকাউন্টের পিছনে থাকা ব্যক্তির পরিচয়ও জানার চেষ্টা চলছে।
এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। বায়ুসেনার আরও কোনও সদস্যকে একই ভাবে টার্গেট করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। কী পরিমাণ তথ্য পাচার হয়েছে, সেগুলি কোথায় ব্যবহার করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের