নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ - শনিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এই দুর্ঘটনাকে ‘ঈশ্বরের লীলা’ বলে দাবি করেছেন ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির নির্মাতা ৯৪ বছর বয়সি হরি মুকুন্দ। তাঁর প্রশ্ন, “এই মন্দির আমার নিজের জায়গায় তৈরি। ফলে পুলিশ কেন ডাকব?”
একাদশীর শুভ দিনে পুজো দিতে হাজার হাজার ভক্ত ভিড় করেছিলেন শ্রীকাকুলামের কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে। সকাল থেকেই মন্দিরে উপচে পড়া জনসমুদ্রের মধ্যে হঠাৎই ঘটে ভয়াবহ পদপিষ্টের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, পুজোর সামগ্রী হাতে ভক্তদের একাংশ সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময় ঠেলাঠেলিতে কয়েকজন পড়ে গেলে মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয়। সম্পূর্ণ ঘটনাটি মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, শত শত মহিলা ও পুরুষ প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে এদিক-ওদিক ছুটছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। মন্দিরের ভিতরে থাকা ভিড় নিয়ন্ত্রণে এনে শুরু হয় উদ্ধারকার্য। পদদলিতের ঘটনায় মন্দির প্রাঙ্গণেই ১২ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ গুরুতর জখমও হন। প্রশাসনের পক্ষ থেকে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। যারা এই দুর্ঘটনায় পরিজনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিজনদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।“
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের