6a0d51f4d5352_Gallery_1779257754098
মে ২০, ২০২৬ দুপুর ১২:৪৯ IST

অলিম্পিকে সোনা জিতলেই ৮ কোটি! বঙ্গ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে একগুচ্ছ মেগা ঘোষণা নিশীথের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এক ঐতিহাসিক পুরস্কার মূল্য ঘোষণা করল নতুন সরকার। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এই বড় ঘোষণা করেন। এখন থেকে বাংলার কোনো অ্যাথলিট অলিম্পিক মঞ্চে স্বর্ণপদক জয় করতে পারলে তাকে একধাক্কায় ৮ কোটি টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ নির্দেশনায় ক্রীড়ামন্ত্রকের খোলনলচে বদলে ফেলার মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রান্তিক স্তরের ক্রীড়াবিদদের বড় মঞ্চে পৌঁছানোর উৎসাহ বাড়াতেই এই নজিরবিহীন সিদ্ধান্ত।

পূর্বে অলিম্পিকে সোনাজয়ীদের জন্য বরাদ্দ ছিল মাত্র ২৫ লক্ষ টাকা। এবার সেটি বিপুল পরিমাণে বৃদ্ধি করার প্রস্তাব আনা হয়েছে। একইভাবে রুপো ও ব্রোঞ্জ বিজয়ীদের আর্থিক রাশি বাড়িয়ে যথাক্রমে ৬ কোটি ও ৪ কোটি টাকা করা হচ্ছে। শুধু অলিম্পিক নয়, এশিয়ান গেমসে সোনা জিতলে ৫ কোটি, রুপো ৪ কোটি এবং ব্রোঞ্জ ২ কোটি টাকা দেওয়া হবে। কমনওয়েলথ গেমসের ক্ষেত্রে সোনাজয়ীরা দেড় কোটি, রুপো ৭৫ লক্ষ ও ব্রোঞ্জ ৫০ লক্ষ টাকা পাবেন। যেকোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানের জন্য সোনা ২ কোটি, রুপো দেড় কোটি, ব্রোঞ্জ ১ কোটি টাকা করা হচ্ছে।

এমনকি ন্যাশনাল গেমসে সোনাজয়ীরা পাবেন ৭ লক্ষ, রুপো ৬ লক্ষ ও ব্রোঞ্জ ৫ লক্ষ টাকা। পদকপ্রাপ্তির পাশাপাশি ক্রীড়াবিদদের শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে সর্বোচ্চ ডিএসপি পদমর্যাদা পর্যন্ত সরকারি চাকরির বড়সড় প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। গ্রামীণ অঞ্চলের সুপ্ত প্রতিভা অন্বেষণে ১২টি খেলা নিয়ে জেলা স্তরে ‘ক্রীড়া মহোৎসব’ আয়োজন করা হবে। এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায়। পরিকাঠামোগত উন্নতির লক্ষ্যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অলিম্পিক মানের আধুনিক ট্র্যাক স্থাপন করা হবে। যুবভারতীর প্রবেশদ্বারে থাকা বিতর্কিত ‘অদ্ভুত’ মূর্তিটি সরানোর গুরুদায়িত্ব পূর্তদপ্তরকে সঁপে দেওয়া হয়েছে। সেখানে বাংলার কোনো বিশেষ ফুটবলারের মূর্তি বসানো হতে পারে।

অতীতে বিশ্বমঞ্চে বাংলার ক্রীড়াবিদদের সাফল্য থাকলেও পর্যাপ্ত আর্থিক নিরাপত্তার অভাব ছিল। আধুনিক পরিকাঠামোর অভাবে অনেক প্রতিভাই মাঝপথে হারিয়ে গিয়েছিল। জাতীয় স্তরের বহু অ্যাথলিটকে একসময় চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে দেখা গেছে। সেই খরা কাটাতেই এবার খেলো ইন্ডিয়া এবং সাই-এর (SAI) সঙ্গে যৌথভাবে কাজ করতে একটি শক্তিশালী অ্যাডভাইসারি কমিটি গঠন করা হচ্ছে। রাজ্যে সার্বিকভাবে জাতীয় ক্রীড়ানীতি প্রয়োগ করে খেলার দুনিয়ায় এক বৈপ্লবিক পালাবদল আনাই এখন মূল লক্ষ্য সরকারের।

আরও পড়ুন

শেষ হল ২১ বছরের পথচলা! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির
সেপ্টেম্বর ০১, ২০২৬

বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার

চোট কাটিয়ে ফিরছেন ৩ অলরাউন্ডার, বুমরাহকে নিয়ে বাড়ছে আশা! আফগানিস্তান সিরিজের আগে স্বস্তি গম্ভীরের
আগস্ট ৩১, ২০২৬

দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের

বেবি বস-এর ব্যাটে তাণ্ডব! শচীনের রেকর্ডের কাছে গিয়েও আটকে গেলেন, তবে নতুন ইতিহাস গড়লেন বৈভব
আগস্ট ৩১, ২০২৬

দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব

নিজের উপর বিশ্বাস রাখি! থাইল্যান্ড-বধের পর ইতিহাস গড়লেন দীপ্তি
আগস্ট ৩১, ২০২৬

এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা

ক্রীড়া দিবসে শুভেন্দুর ডাবল ধামাকা! ১০০ নতুন স্টেডিয়ামসহ মেসি কাণ্ডের টাকা ফেরতের উদ্যোগ সরকারের
আগস্ট ২৯, ২০২৬

ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ভারতীয় মেয়েরা! পেলেন বড় আর্থিক পুরস্কার
আগস্ট ২৯, ২০২৬

জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার

ইমরান চুরি করেনি! কাঁদতে কাঁদতে বললেন মিয়াঁদাদ, ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে
আগস্ট ২৯, ২০২৬

সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ

কোহলি যদি ম্যাচটা খেলত... শ্রীলঙ্কা টেস্ট ড্রয়ের পর গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কাইফের
আগস্ট ২৯, ২০২৬

দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের