নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পুজো এবার একটু আগে হলেও প্রত্যেক বছর এই সময় ঠাণ্ডার আঁচ পেতে শুরু করে শিলিগুড়িবাসী। তবে এইবছর চিত্রটা কিছুটা অন্যরকম। অক্টোবরের শেষেও কমছেনা রোদের তেজ। আবহাওয়া বারবার ওঠা নামা করছে ঠিকই তবে গরম কাটছেনা। এই সময়ই সমস্যার সম্মুখীন হয় অনেকে। নানারকম শারীরিক সমস্যায় ভুগছেন শিলিগুড়িবাসী।
বহুমুখী আবহাওয়ায় সর্দি , কাশি , জ্বর , পেটখারাপের মত সমস্যায় ভুগছেন অনেকেই। প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথারও সমস্যা দেখা গেছে। চড়া রোদে পিঠ পুড়ে যাওয়ার মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে প্রায়। এই সময় এমন রোদ দেখে রীতিমত অবাক শিলিগুড়িবাসী। ডাক্তারখানায় লাইন পড়ে গেছে রোগীদের। ওষুধের দোকানে ঢুকলেই সর্দি , কাশি , জ্বরের সমস্যা।
আবহাওয়াবিদদের মতে , ঠান্ডা এবার একটু দেরি করে পরছে। আর এক সপ্তাহের মধ্যেই ঠান্ডা আসতে শুরু করবে। আবহাওয়ার বিপরীতমুখী কার্যকলাপের জেরে দূষণকে অনেকাংশে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না অনেকেই। প্রত্যেকেই তাই আগামী এক সপ্তাহের দিকে মুখিয়ে। শীত আসলেই যেন তারা সবচেয়ে সুস্থ থাকেন।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের