নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - অকাল বৃষ্টির কারণে বিপদের মুখে বাউরিগছ গ্রামের ধান চাষীরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে চাষীদের। ধান ওঠার মুখেই অকাল বৃষ্টিতে জমিতেই পচে নষ্ট হয়ে যাচ্ছে সোনার ফসল। এমন আচমকা বিপর্যয়ে দুঃশ্চিন্তা আর অনাহারে দিন কাটছে চোপড়াবাসীর।
আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন কৃষক সমাজ। কৃষকদের সারা বছরের অন্ন সংস্থানের একমাত্র উৎস এই ফসল। গতমাসের বৃষ্টির কারণে জমির ধান পাকার আগেই তা গোড়া থেকে পচে যায়। ধানের পাশাপাশি নষ্ট হয়েছে বিভিন্ন শাকসবজি। সারা বছর পরিশ্রমের পর চোখের সামনে সব ধান নষ্ট হতে দেখে চিন্তিত কৃষকরা।
স্থানীয় কৃষক রহিমুল ইসলাম জানিয়েছেন,'আমার প্রায় পাঁচ বিঘা জমির ধান পচে নষ্ট হওয়ার পথে। আমরা স্থানীয় প্রশাসন এবং ব্লক স্তরের প্রশাসনকে অনুরোধ করেছি ধানক্ষেত দেখতে আসার জন্য। ক্ষতিপূরণের দাবিও করেছি। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে আমরা বড় অর্থনৈতিক সংকটে পড়ে যাব'।
কৃষি অধিকর্তা মৌমিতা বড়ুয়া জানিয়েছেন,'আমরা সাধারণ মানুষের পাশে সব সময় আছি। তাদের অভিযোগ শুনেছি। ব্লক জুড়েই এরকম অবস্থা আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন অথরিটিকে জানিয়েছি। খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে'।
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের