নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। প্রতিবেশী দেশের অশান্তিতে সীমান্তে ছড়িয়েছে আতঙ্কের আবহ। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার পানিট্যাঙ্কি সীমান্তে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়ার পর থেকে নেপালে কার্যত উত্তপ্ত পরিস্থিতি। এই অবস্থায় সীমান্তের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার শিলিগুড়ি সফরে আসেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে পৌঁছান রাজ্যপাল। সেখানে দায়িত্বে থাকা সেনা বাহিনী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। সীমান্ত দিয়ে মানুষ ও পণ্যবাহী যানবাহনের যাতায়াত পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল।
পানিট্যাঙ্কি থেকে সি.ভি. আনন্দ বোস বলেন, ' রুটিন ভিজিটের জন্য আসা। এই মুহূর্তে প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য না করাই ভালো। তবে ওখানের আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো।'
প্রসঙ্গত, নেপালে চলা অশান্তির জেরে ইন্দো-নেপাল সীমান্তে ইতিমধ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। সোমবার দুপুর থেকে সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে এসএসবি। পরিচয়পত্র ছাড়া সীমান্ত পারাপার কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ওপার থেকেও সতর্ক রয়েছে নেপালি সেনা।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের