68bafbe250a25_WhatsApp Image 2025-09-05 at 8.32.31 PM
সেপ্টেম্বর ০৫, ২০২৫ রাত ০৮:৩৪ IST

অফিস থেকে ফিরেই খিদে পেয়েছে , চটজলদি বানিয়ে ফেলুন মাংসের জল বড়া

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিত্য অফিসযাত্রীরা বাড়িতে মুরগির মাংস এনে রাখেন। রোজ বাড়ি ফিরে সময় থাকে না। খিদেতে পেতে ছুঁচো ডাকে। তাই হাতে মিনিট ২০ সময় নিয়ে চটজলদি বানিয়ে ফেলুন মুরগির জলবড়া।

উপকরণ -

মুরগির মাংস - ৫০০ গ্রাম
আদাবাটা - ১ টেবিল চামচ
লঙ্কাবাটা -  ১ টেবিল চামচ
হলুদগুঁড়ো - ১ চা চামচ
গোটা গরমমশলা - ৫ গ্রাম
তেজপাতা - ২টি
পেঁয়াজবাটা - ৩-৪ টেবিল চামচ
দই -  ৩-৪ টেবিল চামচ
জিরেগুঁড়ো - ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো - ১ টেবিল চামচ
নারকেলের দুধ - ১ কাপ
ঘি - ১ চামচ
গরমমশলা গুঁড়ো - ১ চা চামচ
স্বাদমত লবণ

রন্ধন প্রণালী -

মুরগির মাংস মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে মাংসবাটার সঙ্গে আদাবাটা, লঙ্কাবাটা, নুন ও হলুদগুঁড়ো মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরমমশলা, তেজপাতা ফোড়ন দিন। এ বার তাতে আদাবাটা, লঙ্কাবাটা, পেঁয়াজবাটা দিয়ে লাল করে ভেজে নিন। কড়াইতে ফেটানো দই, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিন।

এরপর নারকেলের দুধ দিয়ে ঝোল ফুটতে দিন। উপর থেকে কয়েকটি চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে বাটা মাংস হাতে গোল করে ওই ঝোলে ছেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ৫ থেকে ৬ মিনিট আরও ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে জমে যাবে মাংসের এই পদ।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের