নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল সহ পুরনো প্রশ্ন আবার আসা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ইংরেজি, কমার্স ও সোশিওলজি এই তিন বিষয়ের পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর পরেই প্রশ্ন উঠেছে, প্রশ্ন তৈরি ও অনুবাদের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছিল কি না। বিশেষজ্ঞদের একাংশ এমন দাবি করলেও, এনটিএ সেই অভিযোগ অস্বীকার করেছে।
প্রশ্নপত্রে কী ধরনের ভুল ছিল? এনটিএর তৈরি বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় তথ্য, বানান, ভাষা ও অনুবাদে একাধিক ভুল ধরা পড়ে। এর পাশাপাশি আগের পরীক্ষায় আসা বেশ কিছু প্রশ্ন আবারও দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। সোশিওলজি বিষয়ের প্রশ্নপত্রে কয়েকজন পরিচিত সমাজবিজ্ঞানীর নামও ভুল লেখা হয়েছিল। এই সব সমস্যার কারণে তিনটি বিষয়ের পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর পরেই প্রশ্ন তৈরি ও অনুবাদে এআই ব্যবহারের অভিযোগ সামনে আসে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিশেষজ্ঞ ও এনটিএর প্রাক্তন আধিকারিকদের বক্তব্য তুলে ধরে দাবি করা হয়েছে, প্রশ্ন তৈরি ও অনুবাদের কাজে এআই ব্যবহার হয়ে থাকতে পারে। শিক্ষামন্ত্রকও বিষয়টি নিয়ে এনটিএর আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এনটিএ এই অভিযোগ মানেনি। তাদের বক্তব্য, বাতিল হওয়া প্রশ্নপত্র তৈরিতে এআই ব্যবহার করা হয়নি। মানুষের পর্যালোচনার সময়ই কিছু ভুল ধরা পড়েছিল।
এদিকে পরীক্ষার্থীদের জন্য নতুন পরীক্ষার দিনও জানিয়ে দিয়েছে এনটিএ। ৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে ইংরেজি পরীক্ষা। একই দিন দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে কমার্স পরীক্ষা। ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে সোশিওলজি পরীক্ষা। এই তিন বিষয়ের পরীক্ষার্থীদের নতুন করে কোনও পরীক্ষার ফি দিতে হবে না। অন্যদিকে, বাকি ৮৪টি বিষয়ের ফল প্রকাশের কাজ নির্ধারিত সময়েই চলবে। তিন বিষয়ের ফের পরীক্ষার জন্য ফল বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ সংক্রান্ত প্রক্রিয়াও পিছোবে না।
৩ ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা, শেষমেশ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু
জামিনে ফিরতেই পুরনো প্রেমের টানাপড়েন, নাগপুরে তাড়া করে হত্যার অভিযোগ
শুক্রবার থেকে প্রতিবাদ, ইউজিসির নিয়ম বদলের দাবিতেও সরব বিক্ষোভকারীরা
আবহাওয়ার দাপটে দিল্লিতে বাড়ছে সংক্রমণ! এক বছরে কয়েক গুণ সোয়াইন ফ্লু
প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে
SBI গ্রাহকদের জন্য বড় বদল! ডিজিটাল লেনদেনেও এবার মাসিক সীমা
পুলিশ এখনো কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে
একাধিক সংস্থার প্যাকেট আর বিজ্ঞাপনে বড় পরিবর্তন
একতরফা ভাবে পরীক্ষা বাতিল কেন? হেমন্ত সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের
প্লাস্টিক-বর্জ্য নিয়ে ফিরলেই মিলবে ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট, আপাতত ট্রাইউন্ড ট্রেকে চালু নিয়ম
এমন আচরণ না করারই পরামর্শ বিশেষজ্ঞদের
আখের জোগান কম, ইথানলের চাহিদা বেশি, উৎসবের আগে চিনির দাম বাড়ায় বাড়ছে আমজনতার চিন্তা
ধারাবাহিক মৃত্যুদণ্ড ঘিরে আইনি মহলে উদ্বেগ, কে এই রবি কুমার দিবাকর
'বন্দে মাতরম' নিয়ে ফের সংঘাত! কংগ্রেসের সিদ্ধান্তে তীব্র আক্রমণ শাহর
টাকা লুটের ছক থেকে ভয়াবহ খুন, আট দিন পর রহস্যের কিনারা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের