নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর চার লেনের গঙ্গাসাগর সেতু নির্মাণের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও কচুবেড়িয়াকে যুক্ত করবে এই সেতু। যা শুধু যোগাযোগই নয়, বদলে দেবে গোটা সাগরদ্বীপ অঞ্চলের আর্থসামাজিক ছবি।
প্রায় ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের সেতু তৈরি হলে মুড়িগঙ্গা নদী পারাপারে আর ভেসেলের উপর নির্ভর করতে হবে না মানুষকে। পুণ্যার্থী, পর্যটক থেকে শুরু করে সাগরদ্বীপের বাসিন্দাদের যাতায়াতে আসবে আমূল পরিবর্তন। গঙ্গাসাগর মেলার সময় বিপুল জনসমাগম সামলানোও অনেক সহজ হবে। প্রায় ছয় বছর আগে মুড়িগঙ্গার উপর সেতু তৈরির স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৬৭০ কোটি টাকা। আগামী চার বছরের মধ্যে নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেতুর নকশা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলেই গড়ে উঠবে গঙ্গাসাগর সেতু। উভয় পাশে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত, যাতে পথচারীরাও নিরাপদে চলাচল করতে পারেন।
জমি অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানা গেছে। কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি ইতিমধ্যেই অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমির কাজও দ্রুত শেষ হবে বলে প্রশাসন সূত্রে খবর। সেতু তৈরি হলে ভবিষ্যতে নন্দীবন্দর নির্মাণের সম্ভাবনাও উজ্জ্বল হবে বলে মনে করা হচ্ছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের