নিজস্ব প্রতিনিধি , হুগলী - বেআইনিভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক ৪। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জাঙ্গিপাড়া এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে থাকা মূল চক্রীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহভাজন লেনদেনের খবর মিলছিল। সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে মুড়িপুকুর, ধনপতা এলাকায় নজরদারি চালানো হয়। সেখানে দাঁড়িয়ে থাকা দুটি ১২ চাকার লরিকে দেখে সন্দেহ হয় পুলিশের।

পরে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে আনুমানিক ৫৫০ ফুট বালি উদ্ধার হয়। অপরটি ফাঁকা অবস্থায় পাওয়া যায়। পরিবহণ সংক্রান্ত কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের শ্রীরামপুর আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে বালি বাঁকুড়া থেকে লোড হয়ে ফুরফুরা এলাকায় নামানোর কথা ছিল। একটি সংঘবদ্ধ পাচার চক্রের ইঙ্গিত মিলেছে। বেআইনি কার্যকলাপে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে'।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের