নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - জলাধারে বসবাসের চেয়ে দুঃখজনক হয়তো আর কিছুই হয়না। যেকোনো মুহূর্তে বাঁধ উপচে প্লাবিত হয় এলাকা। তেমনই চিত্র গোবর্ধনপুরে। গত কয়েকমাস আগে নদীবাঁধ ভেঙে যাওয়ায় নতুন রিংবাঁধ নির্মাণ করা হয়। তবে তার ওপর দিয়ে উপচে জলের তলায় গোটা এলাকা। ঘরছাড়া হয়েছে মোট ৪০টি পরিবার। ঘটনায় ভীষণই আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা।
সূত্রের খবর , গতকাল রাতে ও রবিবার সকালের সমুদ্রের জলোচ্ছ্বাসে প্লাবিত গোটা এলাকা। গোবর্ধনপুর এলাকায় গত কয়েক মাস আগে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকার নদী বাঁধ প্রায় হাফ কিলোমিটারের বেশি ভেঙে এলাকা প্লাবিত হয়। খবর পেয়ে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা রিংবাঁধ বানিয়ে দেন। এলাকার মানুষদের জায়গা ছাড়ার কথা বলায় প্রথমে রাজি না হলেও পরে তারা মানিয়ে নেন। গতকাল রাতে হঠাৎ করে পুরনো নদী বাঁধ জলের তলায় চলে যায়। এমন সমস্যার সম্মুখীন এর আগে কখনোই হননি এলাকাবাসীরা। ভীষণই আতঙ্কিত সকলে। বুকে পাথর চাপা দিয়ে রাতেই অনেকে ঘর ছাড়েন।
এক গ্রামবাসী জানিয়েছেন , "রাস পূর্ণিমার কোটালে এলাকা পুরো ভেসে গেছে। ৪০ টি পরিবার ঘর ছাড়া হয়েছে। রিং বাঁধ বানিয়ে দেওয়ার পর যে এমন অবস্থা হবে কেউই ভাবতে পারিনি। সরকার কোনো উদ্যোগ নিচ্ছেনা। সুনামি এসে যেকোনো সময় আমাদের সবকিছু শেষ করে দেবে। পঞ্চায়েত থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো বাঁধ নির্মাণ করা হবেনা। তবে এমনভাবে তো দিন কাটানো যায়না। আমরা চাই ঢালাই বাঁধ হোক। নাহলে যেকোনো সময় সবকিছু শেষ হয়ে যেতে পারে। এমনিতেই সমুদ্রের ধারে বসবাস খুব দুর্বিষহ।"
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের