নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ন্যাজাটকাণ্ডের এক দিন পর মৃত্যুর মর্মান্তিক আঘাত কাটিয়ে অবশেষে মুখ খুললেন মামলার সাক্ষী ভোলা ঘোষ। আদালতে যাওয়ার পথে ‘পরিকল্পিত খুনের' অভিযোগ তুলে তিনি শাহজাহান শেখ-সহ আট জনের বিরুদ্ধে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। তার পুত্র এবং গাড়িচালকের মৃত্যুতে নতুন বিতর্ক তৈরি হয়েছে তদন্ত ঘিরে।
বুধবার আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ভোলা ঘোষের ছেলে ও গাড়ির চালক। গুরুতর আহত হন ভোলাও। ঘটনার এক দিন পরে, বৃহস্পতিবার সকালে তিনি রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে ভোলার দাবি, এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। তার আইনজীবী জানান, ' পুলিশ তদন্তের স্বার্থে অভিযুক্ত আট জনের নাম প্রকাশ্যে আনা হয়নি। তদন্তে বাধা না দিতে তথ্য গোপন রাখার পরামর্শ দিয়েছে পুলিশ।'
তবে ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পর অভিযোগ দায়ের হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। যদিও ভোলা ঘোষের আইনজীবীর বক্তব্য, 'ভোলা ঘোষ দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তার এক পুত্র ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন। তিনি শোকগ্রস্ত ছিলেন। তিনি আহতও হন। তাই দেরি হয়েছে।’ অন্যদিকে, এই অভিযোগের ফলে ন্যাজাটকাণ্ডের তদন্ত আরও জটিল হচ্ছে বলে মনে করছেন অনেকেই। সাক্ষীর পুত্র ও চালকের মৃত্যু নিয়ে জল্পনা বাড়ছে, উঠছে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন।
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের