নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনার রহস্যে বড়সড় অগ্রগতি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত ট্রাক চালক। রবিবার গভীর রাতে ন্যাজাট থানার পুলিশ অভিযুক্ত চালক আবদুল আলিম মোল্লাকে গ্রেফতার করেছে।
বসিরহাটের মিনাখাঁ এলাকা থেকে আবদুল আলিম মোল্লাকে পাকড়াও করা হয়। গত ১০ ডিসেম্বর সকালে সন্দেশখালির বয়ারমারি এলাকায় একটি ট্রাকের সঙ্গে ভোলানাথ ঘোষের চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ধাক্কার জেরে গাড়িটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ সহ গাড়িচালক শাহনুর আলমের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ভোলানাথ ঘোষকে, যিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
দুর্ঘটনার পর ট্রাক থেকে নেমে পালিয়ে যায় চালক আবদুল আলিম। একটি বাইকে চেপে সে ঘটনাস্থল ছেড়ে পালায় বলেই পুলিশি তদন্তে উঠে আসে। সেই মুহূর্ত থেকেই প্রশ্ন ওঠে, এটি কি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা? ঘটনার পরে ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টে ভোলানাথ ঘোষ আটজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। এফআইআরে এক নম্বর অভিযুক্ত হিসেবে নাম ছিল ট্রাকচালক আবদুল আলিম মোল্লার। পুলিশ ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই আবদুল আলিম কারোর থেকে সুপারিশ নিয়ে এই হামলা চালিয়েছিল নাকি সবটাই নিছক দুর্ঘটনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভাঙা হয় অভিষেকের কার্যালয়
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের