নিজস্ব প্রতিনিধি, দিল্লি – নৈরাজ্যের বাংলাদেশ। বেলাগাম বর্বরতা বাংলাদেশে। দ্বেষের আগুনে জ্বলছে পদ্মাপার। শুক্রবার একের পর এক হিন্দু নিধনের ঘটনার তীব্র নিন্দা জানাল ভারতের বিদেশমন্ত্রক। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অবিরাম বৈরিতা গভীর উদ্বেগের বিষয়। সাম্প্রতিক হিন্দু যুবক হত্যার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এই অপরাধের সঙ্গে যুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর প্রায় ২,৯০০ টি হিংসার ঘটনা ঘটেছে। সম্প্রতি ঘটে যাওয়া দু’টি ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।“
প্রথমে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, দীপুর পোড়া মৃতদেহ নিয়ে উল্লাস করে কট্টরপন্থীরা। পরে রাজবাড়ির পাংশা উপজেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে মারা হয়। ওই যুবকের বয়স ২৯ বছর। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি। রাত ২টো নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের