নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সমবায় নির্বাচনের ফল ঘোষণার পরই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। সমবায় ভোটে বিজেপির বিপুল জয়ের পর তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেও, গেরুয়া শিবির সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
রবিবার নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৯টি আসনের মধ্যে প্রতিটিতেই জয় লাভ করে বিজেপি। তৃণমূল কোনও আসনেই খাতা খুলতে পারেনি। ফল প্রকাশের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই শুরু হয় জয়োল্লাস। আবির খেলা ও উল্লাসের মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
তৃণমূলের দাবি, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে লক্ষ্য করে ‘চোর’, ‘চোর’ স্লোগান দেওয়া হয়। এমনকি তার ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, সমবায় ভোটে পরাজয়ের হতাশা থেকেই তৃণমূল ইচ্ছাকৃতভাবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এবং এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে।
অন্যদিকে, তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ সমবায় নির্বাচনকে গুরুত্ব দিতে নারাজ। তার বক্তব্য, এই ভোটের সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনও যোগ নেই। যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিধানসভা নির্বাচনের আগে সমবায় ভোটে বিজেপির এই জয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে।
নন্দীগ্রামের বিজেপি নেতা অমরনাথ পাল বলেন, 'এই জয় আমাদের প্রত্যাশিতই ছিল। সমবায় ভোটে মানুষের সমর্থন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।' পালটা জবাবে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, 'এই জয়ের কোনও প্রভাব বিধানসভা ভোটে পড়বে না। মানুষ উন্নয়নের সঙ্গেই থাকবে।'
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের