নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নন্দীগ্রাম জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘নিখোঁজ’ পোস্টার ঘিরে উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। নন্দীগ্রামের বিভিন্ন স্থানে পোস্টারে লেখা, ' এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেউ দেখেছেন?” লাল কালি দিয়ে বড় করে লেখা ‘মিসিং’ শব্দ। পোস্টারকে ঘিরে রাজনৈতিক বদলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
লোকসভা নির্বাচন ২০২৪-এর পর থেকে দীর্ঘদিন নন্দীগ্রামে দেখা যায়নি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই অভিযোগকে সামনে রেখেই নন্দীগ্রাম বিধানসভা এলাকার একাধিক গ্রাম পঞ্চায়েত যেমন - ভেকুটিয়া, দাউদপুর, সামসাবাদ-সহ বিভিন্ন জায়গায় ‘সন্ধান চাই’ শিরোনামে পোস্টার পড়েছে। পোস্টারে উল্লেখ করা হয়েছে, কেউ সাংসদের খোঁজ পেলে যেন নন্দীগ্রামের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় তৃণমূল নেতা শেখ সামসুল ইসলাম বলেন, ' কয়েকদিন আগে নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কর্মসূচি ছিল সেখানে তিনি প্যাটিস বিক্রেতার সঙ্গে হওয়া ঘটনার বিরুদ্ধে কিছু কথা বলেন। সেই কর্মসূচির পর থেকেই শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই ধরনের পোস্টার দিচ্ছে। এটা সম্পূর্ণ ভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা তাদের পছন্দ হয়নি।'
যদিও পাল্টা বিজেপির দাবি, ' এটা সম্পূর্ণভাবে তৃণমূলের কারসাজি। কয়েকদিন আগে তৃণমূলের সভা ছিল সেখানে ভেবেছিল বিজেপির লোকেদের যোগদান করাবে কিন্তু সেটা পারেনি। সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছে সেই অনুষ্ঠান। তাই এই ধরনের কাজ করছে। যদি নিখোঁজ পোস্টার দিতেই হয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দিক। কারণ, উনি হেরে যাওয়ার পর থেকে এখানে আর আসে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের