6915738e21701_TMC
নভেম্বর ১৩, ২০২৫ দুপুর ১১:২৮ IST

নন্দীগ্রামে সাংগঠনিক রদবদল , সাত সদস্যের কোর কমিটি গঠন করল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - উত্তর কলকাতা ও বীরভূমের পর এবার নন্দীগ্রামেও বড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে পুরনো কমিটি ভেঙে গঠন করা হয়েছে নতুন কোর কমিটি। ২৬ এর আগে ঐক্যের বার্তা শাসক শিবিরের।

সূত্রের খবর, নন্দীগ্রাম নিয়ে কৌশলী তৃণমূল কংগ্রেস। আলাদা করে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক। এবার নন্দীগ্রাম বিধানসভা এলাকার দলীয় দ্বন্দ্ব মেটাতে কোর কমিটি। নন্দীগ্রাম বিধানসভার দুটি ব্লক নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ উভয়েরই পুরনো কমিটি বাতিল করে নতুন কোর কমিটি ঘোষণা করেছে তৃণমূল। নন্দীগ্রাম ১ ব্লকে সভাপতির পদ থেকে বাপ্পাদিত্য গর্গকে সরিয়ে সাত সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন — বাপ্পাদিত্য গর্গ, শেখ সুফিয়ান, অজয় কুমার মণ্ডল, শেখ শামসুল ইসলাম, সুহাসিনী কর, শেখ আব্দুল আলিম আলরাজি ও শেখ সাহাবুদ্দিন।

অন্যদিকে, নন্দীগ্রাম ২ ব্লকে পাঁচ সদস্যের কোর কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুনীল বরণ জানা। সঙ্গে রয়েছেন মনোজ কুমার সামন্ত, রবিন জানা, মহাদেব বাগ ও শেখ কাজিহার। একইভাবে সামসাবাদ, সোনাচূড়া, বিরুলিয়া ও বয়াল ২ অঞ্চলেও কোর কমিটি গঠন করা হয়েছে। তবে আমেদাবাদ, ভেকুটিয়া, খোদামবাড়ি, গোকুলনগর, হরিপুর, দাউদপুর প্রভৃতি অঞ্চলে সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে নন্দীগ্রামে সাংগঠনিক দুর্বলতা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। নেতৃত্বের অভাবে পঞ্চায়েত ও লোকসভা ভোটে তৃণমূলের ভোটব্যাঙ্কে প্রভাব পড়েছে বলেও শোনা গিয়েছিল। তাই এবার ছাব্বিশের লড়াইয়ের আগে এই কোর কমিটি গঠনকে অনেকেই দেখছেন সংগঠন মজবুত করার কৌশল হিসেবে।

আরও পড়ুন

সোনার দোকানে ঢুকে দাদাগিরি! সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবসায়ী ও মহিলা কর্মীদের মারধরের অভিযোগ
আগস্ট ৩১, ২০২৬

সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত

লিফটেই ৩ ঘণ্টা বন্দি! শিশু-সহ একাধিক মহিলা যাত্রীকে ঘিরে আদ্রা স্টেশনে চাঞ্চল্য
আগস্ট ৩১, ২০২৬

৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন

চিনির দামে আগুন ! কালোবাজারি রুখতে জেলায় জেলায় প্রশাসনের অভিযান
আগস্ট ৩১, ২০২৬

মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা

বৃষ্টির রাতে ভেঙে পড়ল মাটির বাড়ি ! ঘুমের মধ্যেই বাবা-মেয়ের মৃত্যু
আগস্ট ৩১, ২০২৬

আহত পরিবারের আরও দুই সদস্য

আশ্রমে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মহারাজ ! ভাইরাল ভিডিও ঘিরে বিক্ষোভ কোচবিহারে
আগস্ট ৩১, ২০২৬

অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

হাওড়ায় স্নিফার ডগের ইশারায় খুলল রহস্য ! ট্রলি ব্যাগ খুলতেই বেরোল ২২ কেজির বেশি গাঁজা
আগস্ট ৩১, ২০২৬

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

কলা বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-খালাসি
আগস্ট ৩০, ২০২৬

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

২০ টাকার চাঁদা নিয়ে তুমুল অশান্তি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালদহ-নালাগোলা রুটের বাস পরিষেবা
আগস্ট ৩০, ২০২৬

যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি

নেহরুর মূর্তি উধাও! জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, ২৪ ঘণ্টার হুঁশিয়ারি কংগ্রেসের
আগস্ট ৩০, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে নোংরা! সেবক রোডে মাখন ভোগের কারখানায় হানা, সিল করল পুরসভা
আগস্ট ৩০, ২০২৬

সেবক রোডে এই অভিযান চালানো হয়

স্কুল-দেবালয়ের গা ঘেঁষেই ‘মদের বার’! রাতে বাড়ির দরজায় টোকা, রায়দিঘিতে আতঙ্ক
আগস্ট ৩০, ২০২৬

স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের