68af47634e6b1_newtown-pic
আগস্ট ২৭, ২০২৫ রাত ১১:২৯ IST

নিউটনের নাবালিকা ধর্ষণ- খুন, অভিযুক্ত রিকশা চালকের সাজা ঘোষণা আদালতের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর সাজা ঘোষণা করল বারাসাত জেলা পকসো আদালত। অভিযুক্ত ই - রিকশা চালকের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা আদালতের। এই রায় সমাজে নারী নির্যাতনের মতন জঘন্য অপরাধের প্রতি কঠোর বার্তা দিতে এক দৃষ্টান্ত স্থাপন করল।

সূত্রের খবর, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাত। মায়ের সঙ্গে বচসার পর বাড়ি থেকে বেরিয়ে যায় এক নাবালিকা। রাত প্রায় বারোটার সময় গৌরাঙ্গনগরের উদ্দেশ্যে সৌমিত্র রায়ের ই-রিকশায় ওঠে সে। প্রথমে রিকশায় থাকা অন্য যাত্রীদের গন্তব্যে নামিয়ে দেয়। এরপর, নাবালিকাকে একা পেয়ে নিউ টাউনের লোহার ব্রিজ সংলগ্ন এক পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় সৌমিত্র। সেখানে তাকে ধর্ষণের পর খুন করে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। নাবালিকার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ দায়ের করলে পরদিন পুলিশ ঝোঁপের মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে। সেই প্রমাণের ভিত্তিতে সৌমিত্রকে ৯ ফেব্রুয়ারি ভোরে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর এই মামলা আদলতে পৌঁছালে দীর্ঘ প্রক্রিয়ার পর সোমবার আদালত তাকে ভারতীয় নতুন দণ্ডবিধি (BNS) ১০৩(১), ৬৫(১) এবং পকসো আইনে ৬ ধারায় দোষী সাব্যস্ত করে। বুধবার আদালত অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে। আদালতের রায়ে শাস্তিস্বরূপ অভিযুক্ত সৌমিত খাঁকে  আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি তিনটি ধারায় মোট ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

আদালতের রায়ের প্রেক্ষিতে 'নির্যাতিতার পরিবার জানান, যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর ফাঁসি হলে আরও বেশি খুশি হতাম। কিন্তু আমাদের আইন ব্যবস্থার ওপরই নির্ভর করে থাকতে হবে। বিচারপতি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। সেই হিসেবেই এই রায়কেই আমাদের মেনে নিতে হবে।'

মামলাকারীর পক্ষের আইনজীবী বিজন কুমার মিত্র বলেন, ' আমরা চেয়েছিলাম যাতে অভিযুক্ত আর কোনোদিন জেলের বাইরে বেরোতে না পারে। বিচারপতি সেই আর্জি রেখেছে। এই মামলায় মোট ৩৯ জন সাক্ষী আদালতে হাজির করা হয়েছিল। এছাড়াও, অন্যান্য প্রমাণ সবকিছু মিলিয়েই দোষী শাস্তি পেয়েছে।'

আরও পড়ুন

যাদের যাওয়ার ২১শে জুলাইয়ের আগে লোটাকম্বল নিয়ে চলে যান , কড়া হুঁশিয়ারি মমতার
জুলাই ১৬, ২০২৬

দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

২১শে জুলাইয়ের আগেই মমতার সঙ্গ ত্যাগ মণীশ গুপ্তের , শুভেন্দুর প্রশংসাকে ঘিরে জোর জল্পনা
জুলাই ১৬, ২০২৬

মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গের কিছু জেলা যেন বাংলাদেশ! , খুঁটিপুজোর মঞ্চ থেকে বিস্ফোরক শমীক ভট্টাচার্য
জুলাই ১৬, ২০২৬

কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য

বৃষ্টিভেজা রথযাত্রায় ইসকনে শুভেন্দু, সোনার ঝাড়ু হাতে সূচনা করলেন উৎসব
জুলাই ১৬, ২০২৬

কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে

এসক্যালেটর খারাপ, ক্ষোভে উল্টো পথে হাঁটলেন যাত্রীরা! ভাইরাল মেট্রো স্টেশনের ভিডিও
জুলাই ১৬, ২০২৬

মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। 

পবিত্র রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা , জগন্নাথের আশীর্বাদ কামনায় মোদি - শুভেন্দু
জুলাই ১৬, ২০২৬

সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা মোদি - শুভেন্দুর

রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য! বুদ্ধদেব-পত্নী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
জুলাই ১৫, ২০২৬

দ্রুত বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে

নাচা-গানা নয়, মঞ্চে থাকবেন শুধু শহিদ পরিবারের সদস্যরা , একুশে জুলাই বদলের বার্তা ঋতব্রতের
জুলাই ১৫, ২০২৬

একুশের মঞ্চে অগ্রাধিকার শহিদ পরিবারকে

১৯৯৭-এ একা লড়েছি, ২০২৬-এও পারব , ভাঙনের মাঝেই হুঙ্কার মমতার
জুলাই ১৫, ২০২৬

বিদ্রোহীদের বেঈমান বলে কটাক্ষ মমতার

শেষবার মমতাকে Sorry! তারপরই কালীঘাট ছেড়ে ঋতব্রত তৃণমূলে মদন মিত্র
জুলাই ১৫, ২০২৬

হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান

আমাকে তিহাড়ে পাঠিয়েছে অভিষেক, তৃণমূল শেষ হয়ে যাবে , বিস্ফোরক দাবি অনুব্রতের
জুলাই ১৫, ২০২৬

পাকাপাকি ভাবে ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল

ইডির থেকেও অভিষেক বেশি ভয়ংকর , ঋতব্রত শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক মদন মিত্র
জুলাই ১৫, ২০২৬

বুধবার ঋতব্রত শিবিরে যোগ দেন মাডান মিত্র

এক মাসের মধ্যে দোষীদের শাস্তি হবে , শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর বার্তা কামদুনি আন্দোলনকারীদের
জুলাই ১৫, ২০২৬

পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

ধর্মতলা নয়, তারামণ্ডলে ২১ জুলাই! কালীঘাট তৃণমূলকে শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের
জুলাই ১৫, ২০২৬

২৫০০ লোক নিয়ে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

সব জল্পনার অবসান , মমতাকে ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন স্নেহের মদন মিত্র
জুলাই ১৫, ২০২৬

মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরের হাত ধরলেন মদন মিত্র

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...