নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশের জালে আটক অভিযুক্তরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে থাকা মূল চক্রীদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জানুয়ারি সারাপুল গ্রামের বাসিন্দা ফারুক মণ্ডল উস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়, নিউজিল্যান্ডে কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে প্রয়োজনীয় নথি, মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন অপেক্ষার পরও কোনও অগ্রগতি না হওয়ায় প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। তদন্তে নেমে পুলিশ প্রথমে রাজারহাটের বাসিন্দা গোলাম মোস্তফা শেখকে গ্রেফতার করে।

আদালতের নির্দেশে তাঁকে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সেই তথ্যের ভিত্তিতেই রামিজউদ্দিন শেখ, আফ্রিদি শেখকে আটক করা সম্ভব হয়। পুলিশ জানতে পারে, এক-দু'জন নয় একাধিক ব্যক্তির কাছ থেকে একইভাবে অর্থ, নথিপত্র সংগ্রহ করা হতো। অভিযুক্তদের বাড়ি, গাড়ি তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক জাল পাসপোর্ট উদ্ধার করা হয়।
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'এখনও পর্যন্ত মোট ২২টি পাসপোর্ট উদ্ধার করা সম্ভব হয়েছে। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। এটি একটি সুসংগঠিত প্রতারণা নেটওয়ার্ক। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। কাউকে রেহাই দেওয়া হবে না। আইন অনুযায়ী সবার শাস্তি হবে'।
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের