নিজস্ব প্রতিনিধি, কলকাতা - খাস কলকাতার আবাসন থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। নিউ গড়িয়ার পঞ্চসায়র এলাকায় এক বহুতল আবাসন থেকে উদ্ধার হল এক বৃদ্ধার হাত-পা বাঁধা রক্তাক্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শুক্রবার সকালে পঞ্চসায়রের একটি ফ্ল্যাট থেকে ৭৪ বছর বয়সী বিজয়া দাসের দেহ উদ্ধার হয়। তিনি তার স্বামীর সঙ্গে ওই ফ্ল্যাটেই বসবাস করতেন। সকালে বাড়ির পরিচারিকা বাড়িতে ঢুকেই দেখেন - রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা ঘরের মেঝেতে পড়ে আছে। বৃদ্ধাকে হাত - পা বাঁধা ও মুখে সেলোটেপ আটকানো অবস্থায় পাওয়া যায়। পরিচারিকার চিৎকারে সেখানে ছুটে আসেন স্থানীয় মানুষেরা। এরপরেই পুলিশের কাছে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পঞ্চসায়র থানার পুলিশ। তদন্তকারীরা ফ্ল্যাট ঘিরে তল্লাশি শুরু করেন। বৃদ্ধার অসুস্থ স্বামীকে খাটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পিছনে খুন নাকি ব্যক্তিগত শত্রুতা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে পুলিশ খুনের ঘটনা বলেই অনুমান করছে।
লুটপাটের উদ্দেশ্য, নাকি অন্য কোনও কারণ তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের