নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্দরে। দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কংগ্রেসের দাপুটে নেতা সন্তোষ পাঠক। সোমবার নিউটাউনে বিজেপির রাজ্য কার্যালয়ে গিয়ে দলের পতাকা হাতে নেন তিনি।
কলকাতার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ সন্তোষ পাঠক। তৃণমূল কংগ্রেসের প্রবল প্রভাবের মধ্যেও নিজের এলাকায় সংগঠন ধরে রেখেছিলেন তিনি। বর্তমানে কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। এর আগে দু’বার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের মুখ দেখেননি। দলবদলের জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় নিউটাউনে বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে দলের পতাকা তুলে নেন সন্তোষ পাঠক।
আর এই যোগদানের পর থেকেই আসন্ন নির্বাচনে চৌরঙ্গী আসন থেকেই তাকে গেরুয়া শিবিরের প্রার্থী করার জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যোগদানের পর সন্তোষ পাঠক বলেন, ' গত নির্বাচনে আমার জেতা সিট নেওয়ার জন্য পুলিশ-তৃণমূল যা ইচ্ছে করেছে। পুলিশকে গিয়ে ছাপ্পা মারতে দেখেছি। তাই এখন মনে হচ্ছে নরেন্দ্র মোদির বিজেপি এরাজ্যে তৃণমূলকে বিসর্জন দিতে পারবে।'
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের